ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন: পাকিস্তানের তথ্যমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছেন দেশটির ফেডারেল তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। চোখের চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হলেও তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই বলে দাবি করেন তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আতাউল্লাহ তারার জানান, আদিয়ালা কারাগারে চক্ষু বিশেষজ্ঞদের প্রাথমিক পরীক্ষার পর উন্নত চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস)-এ নেওয়ার পরামর্শ দেওয়া হয় ইমরান খানকে।

মন্ত্রী বলেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শনিবার রাতে ইমরান খানকে পিমস হাসপাতালে নেওয়া হয়। সেখানে পুনরায় চোখ পরীক্ষা শেষে তার লিখিত সম্মতি নিয়ে প্রায় ২০ মিনিটের একটি সামান্য চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

চিকিৎসা শেষে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

আতাউল্লাহ তারার জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়ার সময় ইমরান খানের মৌলিক অঙ্গ-সঞ্চালন স্বাভাবিক ছিল এবং তার সামগ্রিক স্বাস্থ্য সন্তোষজনক ছিল।

তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, ইমরান খান পুরোপুরি ভালো আছেন।’ কারা বিধিমালা অনুযায়ী বন্দিদের প্রয়োজন হলে চিকিৎসা ও বিশেষজ্ঞ সেবা নিশ্চিত করা হয় বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

এর আগে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে পিটিআই ও তাদের মিত্র দলগুলোর শীর্ষ নেতারা বুধবার যৌথ সংবাদ সম্মেলন করেন। সেখানে দাবি করা হয়, কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দলীয় নেতা ও পরিবারের সদস্যদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হচ্ছে না।

পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর আলী খান বলেন, ‘২০ ডিসেম্বরের পর ইমরান খানের সঙ্গে আর কোনো সাক্ষাৎ হয়নি।’

তিনি জানান, সাক্ষাতের অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হলেও এখনো অনুমোদন পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি দাবি করেন, সম্প্রতি ইমরান খান চোখের সংক্রমণে ভুগছিলেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব প্রত্যাখ্যান করে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, ইমরান খানের স্বাস্থ্য গুরুতর—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি পুনরায় বলেন, ‘আলহামদুলিল্লাহ, তিনি পুরোপুরি ভালো আছেন।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইমরান খান পুরোপুরি সুস্থ আছেন: পাকিস্তানের তথ্যমন্ত্রী

আপডেট সময় ০১:৫১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬