ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হুমাম কাদের চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে বিচারিক কমিটি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১১১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিএনপির প্রার্থী হুমাম কাদের চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন পূর্ব আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (২৮ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সিভিল জজ পলিনা আকতার স্মৃতির স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে- গত ২২ জানুয়ারি উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সাহাব্দী নগর উচ্চ বিদ্যালয়ে ক্লাশ চলাকালীন শিক্ষার্থীদের উপস্থিতিতে নির্বাচনি প্রচারণা চালানো হয়।

অভিযোগে বলা হয়, ওই সময় বিদ্যালয় মাঠে মেডিকেল ক্যাম্পের আয়োজনের পাশাপাশি নির্বাচনি প্রচারণা চালানো হয়, যার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, নির্বাচনি প্রচারণার সময় বিভিন্ন স্থানে রঙিন পোস্টার সাঁটানোর অভিযোগ রয়েছে। এসব ছবি অনুসন্ধান ও বিচারিক কমিটির কাছে সংরক্ষিত রয়েছে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের ব্যবহার করে নির্বাচনি প্রচারণা চালানো রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫-এর ১৫(খ) বিধির পরিপন্থি।

নোটিশে হুমাম কাদের চৌধুরীকে আগামী ২৯ জানুয়ারি রাঙ্গুনিয়ায় অবস্থিত সিনিয়র সিভিল জজ আদালতের অস্থায়ী কার্যালয়ে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হুমাম কাদের চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে বিচারিক কমিটি

আপডেট সময় ০১:৪২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬