ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ভোটারদের শঙ্কা দূর করতে হবে: তাসনিম জারা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

ঢাকা-৯ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা কিংবা ভোটকেন্দ্রে নির্বিঘেœ গিয়ে ভোট দেওয়া যাবে কি না, তা নিয়ে ভোটাররা এখনো শঙ্কিত। বিশেষ করে নারী ভোটাররা এ দাবী করছেন। এ শঙ্কা অবশ্যই দূর করতে হবে। নির্বাচনে সবার সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হওয়া খুব প্রয়োজন।

গতকাল রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দির এলাকায় নির্বাচনী গণসংযোগে ছিলেন তিনি। সেখানে নিরাপত্তা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাসনিম জারা বলেন, নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। আমরা জানি যে তফসিল ঘোষণার পরের দিনই ওসমান হাদি গুলিবিদ্ধ হন। যারা গুলি করেছেন, সেই ব্যক্তিরা কিন্তু গ্রেপ্তার হননি এখনো। ভোটাররা অনেকেই শঙ্কা প্রকাশ করছেন যে ভোটটা সুষ্ঠু হবে কি না? তারা নিরাপদে ভোটকেন্দ্রে যেতে পারবেন কি না?
অন্তর্বর্তী সরকার নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে গেলেও ভোটাররা এখনো আশ্বস্ত হননি বলে মনে হয়েছে তাসনিম জারার। তাসনিম জারা বলেন, আগের মতো আগেই ভোট দেওয়া হয়ে গেছে কিংবা সুষ্ঠুভাবে গণনা হচ্ছে না এরকম শঙ্কা অনেকেই প্রকাশ করছেন। এনসিপি থেকে বের হয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তরুণদের ভোট ভাগ হবে কি না, এমন প্রশ্নে তাসনিম জারা বলেন, নির্বাচনে একাধিক দল ও প্রার্থী থাকবে। সুস্থ প্রতিযোগিতাই প্রত্যাশিত। ভোটাররাই তাদের পছন্দের প্রার্থী বেছে নেবেন।

নিজের প্রচারণার ধরন নিয়ে তাসনিম জারা বলেন, আমি ফুটবল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। সচেতনভাবেই আমরা প্রচারণা একটু ভিন্নভাবে করছি। কোনো শোডাউন, মিছিল বা পোস্টার লাগাচ্ছি না। লাউডস্পিকারের ব্যবহারও এড়িয়ে চলছি, যাতে মানুষের ভোগান্তি না হয়।

অর্থ ও পেশিশক্তির বাইরে গিয়েও রাজনীতি করা যায়, এটি প্রমাণ করতেই ব্যক্তিগত সম্পর্কভিত্তিক প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন বলে জানান চিকিৎসা পেশা থেকে জুলাই অভ্যুত্থানের পর রাজনীতিতে আসা এই নারী। তাসনিম জারা বলেন, অলিগলি, পাড়া-মহল্লা, এমনকি বস্তি এলাকাতেও গিয়ে মানুষের সঙ্গে কথা বলছি। সাড়া পাচ্ছি কল্পনার বাইরে। মানুষ গাড়ি বা রিকশা থেকে নেমে কথা বলছেন, শুভেচ্ছা জানাচ্ছেন। নারী-পুরুষ, তরুণ-বয়স্ক সব বয়সের মানুষের কাছ থেকেই ভালোবাসা পাচ্ছি।

নিজের নির্বাচনী ইশতেহার নিয়ে তাসনিম জারা জানান, শিক্ষাব্যবস্থা নিয়ে অনেক অভিভাবক উদ্বেগ প্রকাশ করেছেন। তার পরিকল্পনার মধ্যে রয়েছে স্কুলগুলোতে আধুনিক বিজ্ঞানাগার ও ভাষাগার স্থাপন, মানসিক স্বাস্থ্য ও সহশিক্ষা কার্যক্রম জোরদার করা এবং শিক্ষার্থীদের জন্য এআই ও কোডিং শেখার সুযোগ তৈরি করা। বেকারত্ব দূর করার জন্য স্টার্টআপ ঢাকা নাইন’ নামে একটি সিড ফান্ড গঠনের পরিকল্পনাও জানান এই প্রার্থী। পাশাপাশি কর্মজীবী মায়েদের জন্য ওয়ার্ডভিত্তিক ডে-কেয়ার সেন্টার এবং ঘরে বসে কাজ করা নারীদের জন্য ই-কমার্স প্রশিক্ষণ ও মার্কেটপ্লেসে যুক্ত হওয়ার উদ্যোগ নেওয়ার কথাও বলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে ভোটারদের শঙ্কা দূর করতে হবে: তাসনিম জারা

আপডেট সময় ০১:৩৪:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬