ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে: সাবেক সেনাপ্রধান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ভারত গণহত্যার দায়ে দণ্ডিত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে বলে মনে করছেন সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূইয়া।

তিনি বলেন, ইন্ডিয়া ১৫ বছর ধরে ফ্যাসিস্ট দুঃশাসনের সহযোগী ছিল এবং শেখ হাসিনার প্রতি এখনও রাষ্ট্রীয় সমর্থন অব্যাহত রেখেছে। এ অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি এ সংক্রাপ্ত একটি পোস্ট দেন। এতে তিনি আরও লেখনে, গত শুক্রবার, ২৩ জানুয়ারি, দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার অডিও বক্তব্য প্রচার করা হয়। ইন্ডিয়ান সরকারের প্রত্যক্ষ মদদে সেখানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়া হয়েছে।

এ ঘটনা প্রমাণ করে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ইন্ডিয়া বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে, যা আমাদের সার্বভৌমত্বে বিজেপি সরকারের নগ্ন হস্তক্ষেপ। এর ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়বে এবং ইতোমধ্যেই অবনতিশীল সম্পর্কটি আরও ক্ষতিগ্রস্ত হবে যা কারো জন্যই মঙ্গলজনক নয়।

সাবেক সেনা প্রধান আরও লিখেন, ইন্ডিয়া ১৫ বছর ধরে ফ্যাসিস্ট দুঃশাসনের সহযোগী ছিল এবং শেখ হাসিনার প্রতি এখনো রাষ্ট্রীয় সমর্থন অব্যাহত রেখেছে। এই অন্যায় আচরণের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে।

শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের জনগণের বিরোধের মূল বিষয় হলো ফ্যাসিবাদী দুঃশাসন, হত্যাযজ্ঞ ও জাতীয় সম্পদ লুটপাটের বিচার ও শাস্তি নিশ্চিত করা। শীর্ষ অপরাধীদের বড় অংশই দেশ ছেড়ে পালিয়েছে! তাদের অনেকেই প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে, আর ইন্ডিয়াও তা অবারিতভাবে হতে দিয়েছে ও দিচ্ছে।

চলমান বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, আদালতের রায়ে নির্ধারিত শাস্তি নিষ্পন্ন বা বাস্তবায়ন শেষ হলেই কেবল আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার প্রশ্নে সিদ্ধান্ত হতে পারে। এর আগে নয়, এবং তা বাংলাদেশের মানুষ হতে দেবে না।

আর সে জায়গায় ইন্ডিয়া উল্টো কাজটাই করছে। তারা অপরাধ আড়াল করার অপচেষ্টা চালাচ্ছে, দায়ীদের আশ্রয় দিচ্ছে এবং বিচারের প্রশ্নটি এড়িয়ে এখনই অভিযুক্তদের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়ার জন্য বাংলাদেশ সরকারের ওপর চাপ দিচ্ছে।

৬৬ বছর আগে দালাই লামাকে আশ্রয় দিয়ে গণচীনের সঙ্গে বিরোধে জড়িয়ে ইন্ডিয়া আজও যে মূল্য দিচ্ছে, তা থেকে তারা কোনো শিক্ষা নিয়েছে বলে মনে হয় না। শেখ হাসিনাকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার পরিণতিও দেশটিকে আরও বড় মূল্য দিতে বাধ্য করবে বলে আশঙ্কা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ভারত হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের নিরাপত্তা বিঘ্নিত করছে: সাবেক সেনাপ্রধান

আপডেট সময় ০৬:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬