ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

কেউ উগ্রতা দেখালেও আমরা সাংঘর্ষিক হব না : এ্যানি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম-মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সবার ত্যাগ ও রক্তের বিনিময়ে আজকের যেই অর্জন তা ধরে রাখা আমাদের দায়িত্ব। কেউ যদি উগ্রতা দেখায়, আমরা সাংঘর্ষিক হব না। কেউ যদি গায়ে পড়ে ঝগড়া করে, আমরা সংঘর্ষে জড়িয়ে পড়ব না, খুব ধৈর্য ধরতে হবে। কারণ তারেক রহমান পজিটিভ ও দায়িত্বশীল।

রবিবার (২৫ জানুয়ারি) রাতে লক্ষ্মীপুর জেলা শহরের দক্ষিণ তেমুহনী এলাকায় একটি দোকানে ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় বসে তিনি এসব কথা বলেন। এসময় আওয়ামী সরকারের আমলে বিএনপি ও জামায়াতের খুন-গুমের শিকার নেতাকর্মীদের স্মরণ করেন তিনি।

এর আগে এ্যানি চৌধুরী টাউন হল ও পাবলিক লাইব্রেরী মিলনায়তনে একটি সভায় যোগ দেন। পরে তিনি নিজ এলাকা লামচরীতে নুরে মদিনা তাহফিজুল কোরআন হিফজ মাদরাসার ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং বক্তব্য রাখেন।

এসব অনুষ্ঠানে এ্যানি চৌধুরী বলেন, তারেক রহমান স্পষ্ট বলে দিয়েছেন, কে বিরোধীতা করল, কার বিরোধীতা আমাকে করতে হবে, এসবের প্রয়োজন নেই। আপনার কাজ আপনি করেন, আপনার কথা আপনি চালিয়ে যান। আপনার কর্মটা আপনি দেখান বাস্তবতায়। শুধু স্বপ্ন না, পরিকল্পিতভাবে আপনার কাজটা মানুষকে দেখান, এটাই বিএনপির রাজনীতি।

যেটা জিয়াউর রহমান ও খালেদা জিয়া করে গেছেন। তারা এখন নেই, এখন তারেক জিয়া আছেন। সুতরাং তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ এবং লক্ষ্মীপুরকে নির্মাণ কর‍তে হবে। সেজন্যই আজকে আমাদের সংগ্রাম।

এ্যানি চৌধুরীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু ও লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

কেউ উগ্রতা দেখালেও আমরা সাংঘর্ষিক হব না : এ্যানি

আপডেট সময় ০৩:০১:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬