ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অতীতে বিএনপি ও জামায়াত সরকার পরিচালনা করেছে, তারা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই: চরমোনাই পীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৩৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই বলেছেন, আমি আপনাদের কাছে হাতপাখার ভোট চাইতে এসেছি। অনেক আশা নিয়ে ইসলামপন্থার পক্ষে ঐক্য গড়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু দেখা গেলো, জামায়াত ইসলামের নীতি আদর্শ বাস্তবায়ন করা প্রতিজ্ঞা থেকে সরে আসছে তখন ইসলামের স্বার্থে আমাদের একক পথচলার সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে আল্লাহর রহমতে আমরা একা নই। দেশের সর্বস্তরের জনতা ও উলামায়ে কেরাম আমাদের সাথে আছে।

পীর সাহেব চরমোনাই বলেন, অতিতে বিএনপি ও জামায়াত সরকার পরিচালনা করেছে কিন্তু তাদের মাধ্যমে মানুষের চাওয়া-পাওয়া পূরণ হয় নাই। বরং দুর্নীতিতে দেশ চ্যাম্পিয়ান হয়েছে। আল্লাহর রহমতে জনগণ যদি আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয় তাহলে দুর্নীতির মূলোৎপাটন করা হবে ইনশাআল্লাহ। জনপ্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।

পীর সাহেব চরমোনাই বলেন, অনেক প্রার্থী নানারকম উন্নয়নের প্রতিশ্রুতি দেন; কিন্তু কেউ নীতির উন্নয়নের কথা বলেন না। সংসদ সদস্যরা যদি সংসদে সঠিক নীতি প্রনয়ন করেন এবং সেই নীতির বাস্তবায়নে শাসনবিভাগকে জবাবদিহিতায় বাধ্য করেন তাহলে উন্নয়ন দেশের সকল নাগরিকের কাছে এমনিতেই পৌছে যাবে। তাই বস্তুগত উন্নয়নের প্রতিশ্রুতি না দিয়ে নীতির উন্নয়নের কথা বলুন।

পীর সাহেব চরমোনাই বলেন, বিগত ৫৪ বছরে অনেক উন্নয়নের কথা জাতি শুনেছে কিন্তু সেসব উন্নয়নের পেছনে ছিলো দুর্নীতির মচ্ছব। খুন-গুম ও টাকা পাচার করে দেশকে দিনকে দিন দেশকে পিছিয়ে দিচ্ছে। তাই দেশের কাঠামোগত উন্নয়ন ও নীতি উন্নয়নের দিকে গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নেতা নয় নীতির পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি।

আজ ২৫ জানুয়ারি, রবিবার ময়মনসিংহ-৬ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি নুরে আলম সিদ্দিকীর সমর্থনের ফুলবাড়িয়ায়, ময়মনসিংহ-৪ এ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী অধ্যাপক সমর্থনের ময়মনসিংহ শহরের কৃষ্ণচূড়া চত্তরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নুরুল করীম আকরাম, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি হোসাইন আহমদ প্রমূখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অতীতে বিএনপি ও জামায়াত সরকার পরিচালনা করেছে, তারা জনআকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই: চরমোনাই পীর

আপডেট সময় ০৬:৪০:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬