ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন পাকিস্তানি মাল আসবে নাকি : সালাহউদ্দিন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি?’ তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে বিদেশি প্রভাবের রাজনীতি বন্ধ করতে হবে এবং দেশের শক্তি হতে হবে দেশের জনগণের শক্তি।

সালাহউদ্দিন বলেন, আওয়ামী লীগ একসময় রাজনৈতিক দল হিসেবে থাকলেও সময়ের ব্যবধানে সেটি মাফিয়া দল এবং পরে ফ্যাসিবাদী দলে পরিণত হয়েছে।

আওয়ামী লীগকে ‘মেইড ইন ইন্ডিয়া’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের এই পার্টিটা ছিল মেইড ইন ইন্ডিয়া। দেশের বিপক্ষের শক্তি হিসেবে তারা প্রকাশিত হয়েছে।

এরা অরাজনৈতিক শক্তি ছিল, মাফিয়া শক্তি ছিল। এই দলে কোনো রাজনৈতিক চরিত্র ছিল না।’
তিনি আরো বলেন, ‘দেশে এখন আর বিদেশি মাল নাই। বাংলাদেশে একটা আওয়ামী লীগ নামের পার্টি ছিল, একসময় রাজনৈতিক পার্টি ছিল।

পরে এটা মাফিয়া পার্টি হইছে, ফ্যাসিবাদী পার্টি হইছে।’
বক্তব্যে গার্মেন্টস শিল্পের উদাহরণ টেনে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, কোনো উৎপাদিত দ্রব্যের পেছনে যেমন লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’ ঠিক তেমনি রাজনীতিতেও কারা কোথা থেকে ‘তৈরি’ তা মানুষের কাছে স্পষ্ট।

তিনি বলেন, ‘আমরা বিদেশে গেলে শার্টের ভেতরে লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’। গার্মেন্টস তো সব এখানে তৈরি হয়—তারপর বিদেশে যায়।

ঠিক তেমনি আওয়ামী লীগ ছিল ‘মেইড ইন ইন্ডিয়া’। ইন্ডিয়ার মাল তো ইন্ডিয়াতে রপ্তানি হয়ে গেছে—ঠিক। এখন নতুন করে আবার পাকিস্তানি মাল আসবে নাকি?, উত্তরে তিনিই বলেন ‘না’।
সালাহউদ্দিন দাবি করেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে যে রাজনৈতিক শক্তি রয়েছে, তার নাম বিএনপি। বাংলাদেশের শক্তি বাংলাদেশের মানুষের দল, বাংলাদেশের স্বাধীনতা-পক্ষের দল, বাংলাদেশের গণতন্ত্র এবং উন্নয়নের দলের নাম বিএনপি।

ভোটের মৌসুমে ধর্ম ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার প্রবণতারও সমালোচনা করেন তিনি। যারা দেশের জন্য কোনো পরিকল্পনা, নীতি বা কর্মসূচি না দিয়ে শুধুমাত্র ধর্মীয় আবেগকে ভোটের জন্য কাজে লাগাতে চায়—তাদের উদ্দেশে সালাহউদ্দিন বলেন, যারা দেশের জন্য কোনো পরিকল্পনা দিচ্ছে না, কোনো নীতি ঘোষণা করছে না, কোনো কর্মসূচি ঘোষণা করছে না, শুধু বলছে মরলে জান্নাতে যাওয়ার জন্য একটা ভোট দাও, এটা কোনো কথা হইল?

তিনি বলেন, জান্নাত-জাহান্নামের সিদ্ধান্ত মানুষের হাতে নয়। আল্লাহই বিচার দিবসে নির্ধারণ করবেন কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে। আমরা এখন নির্ধারণ করে দিচ্ছি—কোথায় ভোট দিলে কে জান্নাতে যাবে এগুলা ঈমানের ক্ষতি করছে।

সালাহউদ্দিন বলেন, বাংলাদেশের মানুষ মূলত রাসূল (সা.)-এর শিক্ষা অনুসরণ করে এবং মদিনার ইসলামে বিশ্বাসী। এ দেশের শতকরা ৯০-৯২ ভাগ মুসলমান। আমরা রাসূলুল্লাহ (সা.)-এর অনুসরণ করি। তাই আমরা বলি—আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি।”

ভোটের মৌসুমে নানা ধরনের বিভ্রান্তি তৈরির চেষ্টা হতে পারে উল্লেখ করে তিনি বলেন, মানুষের উচিত ইহকালের বাস্তব প্রয়োজন নিয়ে ভাবা এবং জনগণের কল্যাণে কী পরিকল্পনা করা হচ্ছে তা দেখা।

বিএনপিকে পরীক্ষিত রাজনৈতিক দল উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি বাংলাদেশের পরীক্ষিত দল। বিএনপিরও রাষ্ট্র পরিচালনায় মাঝে মাঝে ভুল হয়নি, তা নয়। তবে বিএনপি নীতির রাজনীতি করে এবং জনগণের সামনে পরিকল্পনা তুলে ধরে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ইন্ডিয়ার মাল ইন্ডিয়া চলে গেছে, এখন পাকিস্তানি মাল আসবে নাকি : সালাহউদ্দিন

আপডেট সময় ০১:১৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬