ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অডিট কমিটির চেয়ারম্যানসহ অন্য সব দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মোখলেছুর রহমান শামীম। নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির এই পরিচালক।

সামাজিক মাধ্যমে মোখলেছুর লিখেছেন, ‘সাম্প্রতিক সময়ে আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অডিট কমিটির চেয়ারম্যানসহ আমার সব দায়িত্ব থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যেন একটি সম্পূর্ণ নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্ত নিশ্চিত করা যায়। এটি দায় স্বীকার নয়; বরং দেশের ক্রিকেট ও প্রতিষ্ঠানের মর্যাদা অক্ষুণ্ণ রাখার প্রতি আমার দায়বদ্ধতার প্রকাশ।

তদন্তে পূর্ণ সহযোগিতা করবেন জানিয়ে মোখলেছুর আরো লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেট আমার কাছে শুধু দায়িত্ব নয়—এটি আবেগ, ভালোবাসা ও সম্মানের জায়গা। এই সিদ্ধান্ত নেওয়া কষ্টের হলেও বিশ্বাস করি, ব্যক্তিগত অবস্থানের চেয়ে দেশের ক্রিকেটের সুনাম সবার আগে। আমি তদন্তে পূর্ণ সহযোগিতা করব এবং দৃঢ়ভাবে বিশ্বাস করি সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হবে। সবসময় বাংলাদেশের ক্রিকেটের পাশে ছিলাম, আছি, থাকব।

গতকাল (বৃহস্পতিবার) বিসিবি পরিচালক মোখলেছুরের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ আনেন ক্রীড়া সাংবাদিক রিয়াসাদ আজিম। এক ভিডিওতে দাবি করেন, মোখলেছুরের সঙ্গে ম্যাচ ফিক্সিংয়ের যোগসূত্র রয়েছে। তার হাতে এমন তথ্য ও কল রেকর্ড আছে।

সেই সংবাদ প্রকাশের পর মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।

নিজের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় তাই আজ পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মোখলেছুর

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফিক্সিংয়ের অভিযোগে বিসিবির অডিট কমিটির চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট সময় ১১:১৮:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬