ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

তারেক রহমানের নির্বাচনি প্রচারে সফরসঙ্গী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতারা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নেতাদের নির্বাচনি প্রচারে নিজের সফরসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

আজ (২১ জানুয়ারি) সকালে রাজধানীর গুলশানে বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও গণঅভ্যুত্থানে ‘অনবদ্য ও অভূতপূর্ব অবদান’ রেখেছেন। তাদের ত্যাগের মূল্যায়ন ও স্বীকৃতি স্বরূপ, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে তার প্রতিটি সফরে পর্যায়ক্রমে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের সফরসঙ্গী করা হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে কয়েকজন তরুণ ও তৃণমূল নেতা যেমন—আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, আব্দুল মোনায়েম মুন্না, মামুন হাসান, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, ইয়াসিন ফেরদৌস মুরাদ এবং রকিবুল ইসলাম রাকিব সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন।

মাহদী আমিন জানান, ঘোষিত তফশিল অনুযায়ী বিএনপি চেয়ারম্যানের সিলেট সফরের মধ্য দিয়ে দলের নির্বাচনি প্রচার আনুষ্ঠানিকভাবে শুরু হবে। কর্মসূচি অনুযায়ী, আজ রাত ৮টা ১৫ মিনিটে আকাশপথে তারেক রহমানের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে। তিনি আজ গভীর রাতে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন এবং আগামীকাল (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনি জনসভায় যোগ দেবেন।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের কথা উল্লেখ করে মাহদী আমিন বলেন, এই নির্বাচন বাংলাদেশের জন্য একটি “অত্যন্ত তাৎপর্যপূর্ণ অধ্যায়”। আমরা বিশ্বাস করি, ইতিবাচকভাবে একটি সুন্দর, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনি প্রচার গুরুত্ব দিয়ে প্রতিটি রাজনৈতিক দল সর্বোচ্চ সহনশীলতা ও সহাবস্থান নিশ্চিত করবে। সব রাজনৈতিক দলের কাছে আমরা আহবান জানাই, নির্বাচনি আচরণ বিধি পূর্ণাঙ্গ প্রতিপালনের মাধ্যমে বহুল আকাঙ্খিত নির্বাচনে যেন জনপ্রত্যাশার প্রতিফলন ঘটে। আমাদের সম্মিলিত দায়িত্বশীলতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে এই নির্বাচন এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পারে, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা আরও জানাতে চাই যে, নির্বাচনি প্রচারণার শুরুতেই বিএনপির পক্ষ থেকে একটি নির্বাচনি থিম সং উম্মোচন করা হবে। আজ রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২২ জানুয়ারির সূচনালগ্নে, ঢাকার লেকশোর হোটেলে থিম সংটি উদ্বোধন করবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এবং উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক জনাব ইসমাইল জবিউল্লাহসহ নির্বাচন পরিচালনা কমিটির ও বিএনপির নেতৃবৃন্দ, তথা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। আপনাদের সকলেরও সদয় উপস্থিতি কামনা করছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

তারেক রহমানের নির্বাচনি প্রচারে সফরসঙ্গী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতারা

আপডেট সময় ০২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬