ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে: মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৮৪ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘২০০৯ সালের পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের অর্থনীতি ধ্বংস করে এটিকে ‘মাফিয়া অর্থনীতিতে’ পরিণত করেছিল। ব্যাংকিং খাতকে পরিকল্পিতভাবে লুট করা হয়েছে এবং বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে। এর ফলে কিছু ব্যক্তি অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছে।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেল শেরাটনে বিএনপির আয়োজনে ‘পলিসি ডিসেমিনেশন অন প্রায়োরিটি সোশ্যাল পলিসিস’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভায় বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন।

মির্জা ফখরুল বলেন, ‘১৫ বছরের তথাকথিত উন্নয়ন ছিল জবাবদিহিহীনতা ও দুর্নীতিতে ভরা। নির্বাচন ব্যবস্থাকে নজিরবিহীন কারচুপির দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেখানে ভোটাররা কার্যত অনুপস্থিত ছিল। এ পরিস্থিতি শেষ পর্যন্ত জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের দিকে নিয়ে যায়, যা নতুন আশা ও নতুন সুযোগের সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘দেশের ভেতরে উল্লেখযোগ্য কর্মসংস্থান ও অর্থবহ বিনিয়োগ ছিল না। স্বাধীনতার ঘোষণার পর থেকে বিএনপি জনবান্ধব ও উন্নয়নমুখী রাজনৈতিক দল হিসেবে কাজ করে আসছে এবং প্রতিষ্ঠালগ্ন থেকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে এগিয়ে গেছে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান চ্যালেঞ্জগুলো বড় হলেও বিএনপি এমন নীতিমালা প্রণয়নে কাজ করছে, যা বিধ্বস্ত অর্থনীতিকে সুশীল ও টেকসই পথে এগিয়ে নিতে সক্ষম হবে। এ নীতিমালার মাধ্যমে টেকসই উন্নয়নের পথ প্রশস্ত হবে এবং নিম্নআয়ের মানুষ উঠে দাঁড়ানোর সুযোগ পাবে। অর্থনৈতিক গণতন্ত্রের ধারণার আওতায় বৃহত্তর জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে নতুন যুগের সূচনা হবে।’

তিনি বলেন, ‘অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক ও প্রবৃদ্ধিমুখী। গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির ভিত্তিতে গড়ে উঠবে সমাজ, যেখানে সব সিদ্ধান্তের কেন্দ্রে থাকবে মানুষ। দলীয় প্রধানের প্রস্তাবিত কর্মসূচির মাধ্যমে দূরদর্শী নেতৃত্বে নতুন ধারণা, প্রযুক্তি ও সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি রয়েছে।’

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, বেগম সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, মাহদী আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ, বিএনপির যুগ্ম-মহাসচিব (পররাষ্ট্র) হুমায়ুন কবির, আন্তর্জাতিক বিষয়ক সদস্য তাবিথ আউয়াল এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ড. সাহাব এনাম খাঁন উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আওয়ামী লীগ দেশের অর্থনীতি ধ্বংস করেছে: মির্জা ফখরুল

আপডেট সময় ০২:১৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬