ঢাকা ১০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ট্রাম্পের শুল্ক হুমকিতে বাড়লো স্বর্ণ-রুপার দাম, শেয়ারবাজারে পতন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কয়েকটি দেশের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দেওয়ায় স্বর্ণ ও রুপার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। একই সঙ্গে সোমাবার (১৯ জানুয়ারি) ইউরোপের শেয়ারবাজারে বড় ধরনের পতন দেখা গেছে। খবর বিবিসি।

সোমাবার প্রতি আউন্স সোনার দাম বেড়ে সর্বোচ্চ ৪ হাজার ৬৯০ দশমিক ৩৯ ডলারে পৌঁছায়। একই সময়ে রুপার দাম উঠে যায় প্রতি আউন্স ৯৪ দশমিক ১২ ডলারে, যা ইতিহাসে সর্বোচ্চ। মূলত অনিশ্চিত পরিস্থিতিতে স্বর্ণ ও রুপাকে নিরাপদ বিনিয়োগ বিবেচনা করে মানুষ, সেজন্য এসব ধাতুর দাম বাড়ে।

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করায় ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর ১ ফেব্রুয়ারি থেকে ১০% শুল্ক আরোপের ঘোষণা দেয় প্রেসিডেন্ট ট্রাম্প।

এরপর থেকে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে স্বর্ণ–রুপার দিকে ঝুঁকেছেন। ফলে ইউরোপের শেয়ারবাজার নেমে গেছে। লন্ডনের শেয়ারসূচক কমেছে, জার্মানি ও ফ্রান্সের বাজারেও বড় পতন হয়েছে। গাড়ি, প্রযুক্তি ও বিলাসপণ্যের কোম্পানিগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অস্ত্র ও প্রতিরক্ষা খাতের কিছু কোম্পানির শেয়ার বেড়েছে।

এদিকে, বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ব অর্থনীতিতে ঝুঁকি বাড়ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলও জানিয়েছে, বাণিজ্য দ্বন্দ্ব বৈশ্বিক অর্থনীতির জন্য বড় হুমকি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ট্রাম্পের শুল্ক হুমকিতে বাড়লো স্বর্ণ-রুপার দাম, শেয়ারবাজারে পতন

আপডেট সময় ০২:০৪:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬