ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আগামীতে যেন আর ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সে জন্য গণভোট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১৭৪ বার পড়া হয়েছে

বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে গণভোটে অংশ নিয়ে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। গতকাল সোমবার বিভিন্ন জেলায় গণভোটের প্রচারে তারা বলেছেন, গণভোট মানে নতুন ব্যবস্থা এবং সব রাজনৈতিক দলকে গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা। ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্যই গণভোট আয়োজন। শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট আর না চাইলে এতে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। ‘হ্যাঁ’ ভোট দিলে দেশে নিপীড়ন, দুর্নীতি, অবিচার, অন্যায়, লুটপাট, জুলুমের ঠাঁই হবে না।

‘হ্যাঁ’ ভোট মানে সংস্কার: অর্থ উপদেষ্টা
অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘হ্যাঁ’ ভোট মানে সংস্কার, ‘হ্যাঁ’ ভোট মানে দুর্নীতিমুক্ত সমাজ ও উন্নত রাষ্ট্র। তাই সবাইকে গণভোটে অংশ নিতে হবে। লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় তিনি এ আহ্বান জানান।

ফ্যাসিস্ট না চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন: আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট সরকার যদি আর না চান, তাহলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, জনগণের সুবিধার জন্য এই গণভোট আয়োজন করা হচ্ছে।

দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিসংক্রান্ত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। বিকেলে গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে গণভোট বিষয়ে ভোটার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় যোগ দেন আসিফ নজরুল।

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: শিল্প উপদেষ্টা
জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে মন্তব্য করে গৃহায়ন ও গণপূর্ত, শিল্প, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, “যারা জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নিয়েছিল, তারাই এখন গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশের জনগণ জুলাইয়ের কাফেলার সঙ্গেই আছে এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েই সেই অবস্থান স্পষ্ট করবে।” কিশোরগঞ্জ শহরের গুরুদয়াল সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সংস্কার চাইলে ‘হ্যাঁ’ ভোট দেবেন: বিদ্যুৎ উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘সংস্কার, পরিবর্তন এবং বিচারব্যবস্থা ভালো দেখতে চাইলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন।’ টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে ভোটের গাড়ির সামনে দাঁড়িয়ে এ আহ্বান জানান তিনি।

গণভোট দেশের জন্য: তথ্য উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার এবং পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন, ‘গণভোট কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, এ ভোট দেশের জন্য।’ রংপুর শহরে ভোটের গাড়ি উদ্বোধন শেষে এসব কথা বলেন উপদেষ্টা।

গণভোটের ফলই দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে: মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ‘গণভোটের ইতিবাচক ফলাফলই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। দেশের পরিবর্তনের জন্য অবশ্যই গণভোটে অংশ নিতে হবে।’ জয়পুরহাট সদর উপজেলায় ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিবিষয়ক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

নিরাপদ বাংলাদেশের জন্য ‘হ্যাঁ’ ভোট দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “আমরা যদি আমাদের সন্তানের জন্য একটি নিরাপদ বাংলাদেশ রেখে যেতে চাই, তাহলে গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।” সিরাজগঞ্জ কালেক্টরেট চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে ‘গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্যই গণভোটের আয়োজন।’ পিরোজপুর সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে জেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

এদিকে রাজনৈতিক দলগুলোও তাদের স্বার্থে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে কাজ করবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। যশোর কালেক্টরেট চত্বরে গণভোটের জনসচেতনতামূলক মক ভোটিংয়ের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “গণভোটের ‘হ্যাঁ’ ভোটের সঙ্গে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। এসব মিথ্যা প্রচারণা ছাড়া কিছু নয়।” মৌলভীবাজার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে ‘গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা’ শীর্ষক মতবিনিময় এ কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, “দুর্বৃত্ত জনপ্রতিনিধিমুক্ত দেশ গড়তে হলে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।” নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরণপুর বাজারে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করতে পথসভায় এ কথা বলেন তিনি।

প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের গণভোটের পক্ষে কাজ করার ক্ষেত্রে বিদ্যমান আইনে বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আগামীতে যেন আর ফ্যাসিস্ট সৃষ্টি না হয়, সে জন্য গণভোট

আপডেট সময় ০১:৫২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬