ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সফল হবে না: আলী রীয়াজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
গণভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তা সফল হবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। তিনি প্রত্যেককে রাষ্ট্র মেরামতে দায়িত্ব পালন করার আহ্বান জানান।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহের তারেক স্মৃতি অডিটোরিয়ামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মির সভাপতিত্বে ‘গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণ উদ্দেশ্যে’ আয়োজিত মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বক্তব্য রাখেন।

আলী রীয়াজ বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা গণভোটের পক্ষে কাজ করতে পারবেন। তাতে দেশের বিদ্যমান আইনে কোনো বাধা নেই। কারণ আপনারা ভোটার, আপনাদের নিঃসন্দেহে রাজনৈতিক পক্ষপাত পছন্দ থাকবেই, থাকারই কথা। আপনারা নাগরিকদের উৎসাহিত করেন। সাদা ব্যালটে যেন তারা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেন। পাশাপাশি এটাও বলুন গোলাপি ব্যালটে যা থাকবে রাষ্ট্রটা ভবিষ্যৎতে কিভাবে সংস্কার করতে চান।

তিনি বলেন, কে ক্ষমতায় গেলো, কে গেলো না তাতে কিছু যায় আসে না। সাদা ব্যালট ৫ বছরের জন্য, আর গোলাপি ব্যালট রাষ্ট্র সংস্কারের পথরেখা তৈরি করবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো একমত থাকবে বলে কথা দিয়েছে। সুতরাং গণভোট নিয়ে যারা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন, তা সফল হবে না। প্রত্যেককে রাষ্ট্র মেরামতে দায়িত্ব পালন করতে হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, ‘অনেকেই বলছেন কেউ যদি দায়িত্ব পালন না করে। এ নিয়ে আমার কথা হচ্ছে যে রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে, ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তিগুলো, মাসের পর মাস যুক্ত থেকেছে, অঙ্গীকার করেছে তারা কেন তা করবে না বলে আমি তা মনে করছি না। তারা অবশ্যই পালন করবে, তারা তো অঙ্গীকারবদ্ধ হয়ে শাসন করবে। তারা তো অংশগ্রহণ করেছে, তারা তো না বলছেন না। আর নাই বলবেন কেন, এই জিনিস তো এই সরকারের তৈরি নয়, এটা রাজনৈতিক দলগুলোর তৈরি করা। রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে এগুলো তৈরি হয়েছে। সেটা বাস্তবায়নের লক্ষ্যে নেয়ার জন্যে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বাধা আইনিভাবে নেই, নৈতিকভাবেও নেই।’

তিনি আরও বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে পৃথিবীর বিভিন্ন দেশে যখনই গণভোট হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে রাষ্ট্র তথা সরকার ইতিবাচক ভোটের জন্য প্রচারণা করেছে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দেশে বিদেশে একটি চক্র গণভোট নিয়ে ফ্যাসিবাদ সৃষ্টি করতে নানা অপপ্রচার চালাচ্ছে। এ চক্র থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। গণভোটে হ্যাঁ দিলে সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। আল্লাহর ওপর মানুষের পূর্ণ আস্থা থাকবে না। এসবকিছুই সম্পূর্ণ ভুয়া। এই ফ্যাসাদ সৃষ্টিকারীদের ফাঁদ থেকে সতর্ক থাকতে হবে।

দায় থেকে সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণভোটে অবশ্যই হ্যাঁ বিজয়ী করার আহ্বান জানান। মতবিনিময় সভায় বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গণভোট নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা সফল হবে না: আলী রীয়াজ

আপডেট সময় ০৫:০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬