ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অন্যায়-অবিচার, বৈষম্য দূর করতে হ্যাঁ ভোট দেওয়া উচিৎ: আসিফ নজরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আইন ও যুব উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দেশ থেকে অন্যায়, অবিচার, নিপীড়ন, দুর্নীতি ও বৈষম্য দূর করতে হলে হ্যাঁ ভোট দেবেন। আর অন্যায়, অবিচার, শোষণের পক্ষে থাকলে না ভোট দেবেন। সকল রাজনৈতিক দলের সাথে কথা বলে আমরা জুলাই সনদ ঠিক করেছি। এখন গণভোটের মাধ্যমে সাধারণ জনগণের মতামত জানা জরুরি। মূলকথা হলো, একচ্ছত্র ক্ষমতা যেন কারো না থাকে, কেউ যেন ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে সেজন্য হ্যাঁ ভোট দেওয়া প্রয়োজন।

সোমবার দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে ও জেলা প্রশাসনের আয়োজনে ভোটারদের আস্থা বৃদ্ধি করে জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করা এবং গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, গত ৩টি ইলেকশনে ১৫টি বছর ফ্যাসিস্ট সরকার ভোট দিতে দেয়নি। বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে আওয়ামী সরকার। আপনার সরকার আপনারা নির্ধারণ করবেন। আগে এটা ঠিক করতো শেখ হাসিনা। রাতের ভোট, ডামি প্রার্থীর ভোট করে ক্ষমতায় ঠেকেছে। কিন্তু এইবার সবার ভোট দেওয়ার পরিবেশ তৈরি হয়েছে। গণভোটের গুরুত্ব অনেক।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মো. শাহাদত হোসেনসহ বগুড়া জেলায় কর্মরত বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অন্যায়-অবিচার, বৈষম্য দূর করতে হ্যাঁ ভোট দেওয়া উচিৎ: আসিফ নজরুল

আপডেট সময় ০৪:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬