ঢাকা ১১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৩:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জাতীয় দলের বিশ্বকাপ সংক্রান্ত সব ধরনের প্রস্তুতি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে পাকিস্তান অবজারভার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, পরবর্তী করণীয় সম্পর্কে পরে জাতীয় দলের টিম ম্যানেজমেন্টকে জানানো হবে। একই সঙ্গে বিশ্বকাপে পাকিস্তান অংশ না নিলে বিকল্প কী পরিকল্পনা নেওয়া যেতে পারে, সে বিষয়ে একটি সমান্তরাল পরিকল্পনা জমা দিতে দল পরিচালনা বিভাগকে নির্দেশ দিয়েছে পিসিবি।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে বাংলাদেশকে ঘিরে চলমান অনিশ্চয়তা। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে না চাওয়ার বিষয়ে বাংলাদেশের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। তাদের পক্ষ থেকে বাংলাদেশের নিরাপত্তা–সংক্রান্ত উদ্বেগকে ‘যুক্তিসংগত ও ন্যায্য’ বলেও উল্লেখ করা হয়েছে।

সূত্রের ভাষ্য, বাংলাদেশ সংক্রান্ত এই ইস্যুর কোনো সমাধান না হলে পাকিস্তানও নিজস্ব অবস্থান পুনর্বিবেচনা করতে পারে। এমনকি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও নতুন করে ভাবতে পারে পিসিবি।

সব মিলিয়ে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবার প্রভাব ফেলতে পারে পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপেই। প্রসঙ্গত, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে আসরটি হওয়ার কথা আগামী ফেব্রুয়ারিতে। বিশ্বকাপের সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আসরটি।

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ও পাকিস্তান যদি একসঙ্গে কঠোর অবস্থানে থাকে, তাহলে আইসিসিকে সমঝোতার পথেই হাঁটতে হবে। নয়তো বিশ্বকাপের আগে আরেকটি বড় কূটনৈতিক ও ক্রীড়া সংকটের মুখে পড়তে পারে আন্তর্জাতিক ক্রিকেট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাংলাদেশ ইস্যুতে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান

আপডেট সময় ০৩:৪১:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬