ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শনিবার মধ্যরাত থেকে ২২ দিন মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষেধ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫
  • ২৫৬ বার পড়া হয়েছে

মা ইলিশ এবং জাটকা সংরক্ষণের স্বার্থে শনিবার (৪ অক্টোবর) মধ্যরাত থেকে আগামী ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মোট ২২ দিনের জন্য মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত ১০০ কিলোমিটার মেঘনা নদী এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে।

নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

জেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, এই ২২ দিনের নিষেধাজ্ঞার জন্য লক্ষ্মীপুর জেলার প্রত্যেক নিবন্ধিত জেলেকে ২৫ কেজি হারে ভিজিএফের চাল সরবরাহ করা হবে। জেলায় মোট ৫২ হাজার জেলের মধ্যে ৪৩ হাজার ৩০০ জন নিবন্ধিত।

নিষেধাজ্ঞা মেনে চলতে প্রস্তুত হলেও, জেলেদের প্রধান দাবি হলো—পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত চালের লুটপাট বন্ধ করা এবং দ্রুত সঠিক তালিকা অনুযায়ী তা বিতরণ করা।

মজুচৌধুরীরহাট ঘাট এলাকার জেলে কালাম মাঝি ও রহিম উল্যাহ বলেন, “আমরা সরকারের আইন মানতে প্রস্তুত। তবে পুনর্বাসনের জন্য বরাদ্দকৃত চাল যেন প্রত্যেক জেলে সঠিক সময়ে পায়, সেটা নিশ্চিত করতে হবে।”

নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়ন করতে নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, গত বছরের সফল অভিযানের ফলে ইলিশের উৎপাদন কয়েক গুণ বেড়েছিল। এবারও অভিযান সফল হলে অধিক ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা ২৮ হাজার ৫০০ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে। তিনি হুঁশিয়ারি দেন, আইন অমান্য করে কেউ নদীতে নামলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক রাজিব কুমার সরকার নিশ্চিত করেছেন, ভিজিএফের চাল বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেক জেলেকে ২৫ কেজি হারে চাল দেওয়া হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেল-জরিমানা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শনিবার মধ্যরাত থেকে ২২ দিন মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষেধ

আপডেট সময় ০৫:৩৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫