ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মার্চ টু যমুনার হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ জারির দাবিতে সাত কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে অবরোধ করেছেন। আজকের অবরোধ থেকে তারা সন্ধ্যার মধ্যে অধ্যাদেশ জারি না হলে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ২টায় রাজধানীর সায়েন্সল্যাবে অবরোধকালীন সাত কলেজের পক্ষে ঢাকা কলেজের শিক্ষার্থী জিয়াউর রহমান এই হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, আমাদের তিন জায়গায় অবরোধ চলছে আজ।

গতকালও আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। দুপুর থেকে বিকাল পর্যন্ত থাকব। এর মধ্যে যদি অধ্যাদেশ জারি না করা হয়, তাহলে মার্চ টু যমুনা কর্মসূচি দেব। কারণ অন্তর্বর্তী সরকার আমাদের সঙ্গে প্রতারণামূলক আচরণ করেছে।

অবরোধের সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচির সময় শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, জানুয়ারির প্রথম দিকে অধ্যাদেশ জারি করা হবে। তবে এখনো কোনো অগ্রগতি না হওয়ায় তারা বাধ্য হয়ে এ অবরোধে নেমেছেন।

শিক্ষার্থীরা দাবি করেছেন, ইউনিভার্সিটির কার্যক্রম শুরু হওয়া সত্ত্বেও অধ্যাদেশ না জারি হওয়ায় তারা ক্লাস করতে পারছেন না এবং রেজাল্ট পাচ্ছেন না। তাদের মতে, সরকার চূড়ান্ত অধ্যাদেশ জারি করে পরিস্থিতি সমাধান করুন, এটাই শিক্ষার্থীদের ন্যায্য দাবি।

এদিকে অবরোধ কর্মসূচির ফলে সাইন্সল্যাবের আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার সাধারণ মানুষ।

যানজটে আটকে থাকা একজন সিএনজি চালক বলেন, ‘মানুষকে হয়রানি করে দাবি আদায় এই দেশে একধরনের ট্রেন্ডে পরিণত হয়েছে। সারাদিন মাত্র একটা ক্ষেপ মারছি। আজকে মালিকরে দেওয়ার টাকাই উঠে নাই। এদের আন্দোলনের কারণে ফেঁসে গেছি। অনেক অনুরোধ করা সত্ত্বেও গাড়ি ছাড়েনি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মার্চ টু যমুনার হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের

আপডেট সময় ০৭:২৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬