ঢাকা ০৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

বাহরাইনের একটি বাসা থেকে একাধিক পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বাহরাইনের এক জামায়াত নেতার বাসা থেকে পোস্টাল ব্যালট বিতরণ করা হচ্ছে—এমন অভিযোগ ওঠে। এ প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি বিষয়টি দেখেছি এবং এ ব্যাপারে তদন্ত করতে বলা হয়েছে। দেখা যাক, আসলে ফলাফল কী দাঁড়ায়।”

প্রথমবারের মতো চালু হওয়া পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় প্রায় ১৫ লাখ প্রবাসী ভোট দিতে আগ্রহ প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, এত বড় কর্মযজ্ঞে কিছু সমস্যা থাকতেই পারে।

মো. তৌহিদ হোসেন আরও বলেন, “আমাদের রাজনীতিতে যারা সক্রিয়, তারা সবাই যে নিখুঁত মানুষ, তা নয়। কেউ কেউ অপব্যবহার করার চেষ্টা করতে পারে। এতে অবাক হওয়ার কিছু নেই। আমাদের দায়িত্ব হচ্ছে—যেন অপব্যবহার না হয়। কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে তদন্ত করা হবে। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে আমি জানি, তবে কাজ কতটুকু এগিয়েছে, তা এই মুহূর্তে বলতে পারছি না।”

বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যালট পেপার প্রবাসী ভোটারদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা ভোট প্রদান শেষে ডাকযোগে (বাই-পোস্ট) তা ফেরত পাঠাবেন। এ ক্ষেত্রে মিশনের সরাসরি ভূমিকা সীমিত। তিনি বলেন, “এই বিষয়টি আমাকে সেই দৃষ্টিভঙ্গি থেকেই দেখতে হবে।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাহরাইনে পোস্টাল ব্যালট বিতরণের অভিযোগ তদন্ত হচ্ছে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১১:৩২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬