ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব!

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৮:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৯৯ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
দীর্ঘ সময় ধরেই জাতীয় দলের বাইরে এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিওবা বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিতই খেলছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার কেন্দ্রে।

সর্বশেষ জাতীয় নির্বাচনের পর মাঠের ক্রিকেটের চেয়ে তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়েই আলোচনা হচ্ছে বেশি। রাজনৈতিক পটপরিবর্তনের ফলে সাকিবের ক্রিকেটীয় ক্যারিয়ার অনিশ্চয়তার মধ্যে পড়লেও রাজনীতি নিয়ে নিজের অবস্থানে এখনো অনড়।

২০২৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে লড়েছিলেন সাকিব আল হাসান। ১ লাখ ৮৫ হাজার ভোট পেয়ে সেই নির্বাচনে সংসদ সদস্যও হয়েছিলেন তিনি। কিন্তু একই বছরের জুলাইয়ে সরকার পতনের আন্দোলন শুরু হয়। ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে ‘স্বৈরাচার’ শেখ হাসিনা সরকারের পতন ঘটার সময়টাতে অবশ্য বিদেশে ছিলেন সাকিব আল হাসান।

কিন্তু সেই সময়ে তার নামে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়। শুধু তাই নয়? হাসিনা-সরকারের অংশ হওয়ায় জনরোষের মুখেও পড়তে হয় তাকে। তবে ভবিষ্যৎ নিয়ে এখনো আশাবাদী সাকিব। এমনকি স্বপ্ন দেখেন দেশে ফিরে নির্বাচনে অংশ নেওয়ারও। ভবিষ্যতে নির্বাচনে অংশ নেবেন কি না; এমন প্রশ্নের জবাবে বিশ্বসেরা এই অলরাউন্ডার রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হ্যাঁ, নির্বাচন কেন করব না? নির্বাচন তো করবই। এটা নিয়ে আমার মনে কোনো সংশয় বা সন্দেহ নেই। ইনশাআল্লাহ, আমি আমার জন্মস্থান মাগুরা থেকেই নির্বাচনে লড়ব।’

সাকিব এ সময় আরও বলেন, ‘মাগুরার মানুষের সেবা করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব।’ ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে আলোচনায় থাকা সাকিব আল হাসান যে রাজনৈতিক ময়দানে নিজের অবস্থান ধরে রাখতে এখনো দৃঢ়প্রতিজ্ঞ, তা তার এমন মন্তব্যেই সুস্পষ্ট।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মাগুরা থেকেই নির্বাচন করতে চান সাকিব!

আপডেট সময় ০৮:১০:৪০ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬