ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অস্ত্রধারী দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিতে জন্য জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের জন্য গানম্যান (অস্ত্রধারী দেহরক্ষী) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একইসঙ্গে তার বাসভবনের নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, শফিকুর রহমানের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তাঝুঁকি বা হুমকি বিদ্যমান।

এ কারণে তার ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে একজন গানম্যান নিয়োগ এবং বাসভবনে নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ মোতায়েনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
পুলিশের বিশেষ শাখা (এসবি) শফিকুর রহমানের নিরাপত্তাঝুঁকি মূল্যায়ন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পত্র পাঠায়। সেই সুপারিশের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ১৭ ডিসেম্বর জামায়াতের আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনের নিরাপত্তার জন্য পোশাকধারী সশস্ত্র পুলিশ সদস্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়।

দলের অফিস সেক্রেটারি আ ফ ম আবদুস সাত্তার আবেদনটি করেন। এ আবেদন যাচাই–বাছাই শেষে গানম্যান ও বাসভবনে নিরাপত্তা দেয়ার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অস্ত্রধারী দেহরক্ষী ও বাসভবনে নিরাপত্তা পেলেন জামায়াতের আমির

আপডেট সময় ০১:২১:১০ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬