ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি : নজরুল ইসলাম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নাগরিকদের মতামত নিতে আসন্ন গণভোটে বিএনপি ‘হ্যাঁ’ ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।

তিনি বলেন, সংস্কার সবার আগে আমরা চেয়েছি। আমরা সংসদে নারীদের আসন বাড়ানোর কথা বলেছি। জামায়াত তো একজন নারীকেও মনোনয়ন দেয়নি। আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠকে সিইসি ছাড়াও অন্য কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম খান বলেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে সমস্যা হচ্ছে। সংবিধানে বলা আছে, কোনো প্রার্থী দ্বৈত নাগরিকত্ব পরিত্যাগ করলে ভোটে অংশ নিতে পারবেন। অথচ কিছু জায়গায় রিটার্নিং অফিসার আমাদের ও অন্য দলের প্রার্থীদের প্রার্থিতা বাতিল করছে। বিষয়টি যেন জটিল না হয় তা নিয়ে কথা হয়েছে।

এদিন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির চার সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিউল্লাহ, ইসির সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া ও রুহুল কুদ্দুস কাজল বৈঠকে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবে বিএনপি : নজরুল ইসলাম

আপডেট সময় ০৭:২০:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬