ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রাজাকাররা রাজনীতি করবে আর ছাত্রদল পারবে না, তা হতে দেব না: বিএনপি নেতা জুয়েল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
ফরিদপুর মেডিকেল কলেজে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সেখানে রোববার (১১ জানুয়ারি) দেওয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েলের একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিনি বলেন, ছাত্র রাজনীতি যদি বন্ধ হয়, তাহলে সেটা সবার জন্যই হতে হবে। কিন্তু আমরা দেখছি একটি গোষ্ঠী নির্বিঘ্নে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অথচ প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গণতান্ত্রিক দেশে এটা গ্রহণযোগ্য নয়। তাই বাধ্য হয়েই আজ প্রতিবাদ জানিয়েছি।

জুলফিকার হোসেন জুয়েল বলেন, ‘রাজাকাররা রাজনীতি করবে, আর মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ছাত্রদল রাজনীতি করতে পারবে না, এটা হতে দেব না।’ প্রয়োজনে বিএনপি ছেড়ে আবার ছাত্রদল করবেন বলেও উল্লেখ করেন তিনি।

বলেন, ‘ছাত্রদল যদি রাজনীতি না করতে পারে তবে ফরিদপুর মেডিকেল কলেজে ছাত্র রাজনীতি বন্ধ করে দেব। ছাত্র রাজনীতি না থাকলে মেডিকেল কলেজ বন্ধ হয়ে যাবে। দরকার নাই এই মেডিকেল কলেজ।’

দোয়া-মোনাজাত কর্মসূচিতে অডিটরিয়ামে বেশিরভাগ আসন ফাঁকা থাকায় ক্ষোভ প্রকাশ করেন জুয়েল। বলেন, এখন ফ্যাসিবাদ নেই। শেখ হাসিনা ভাত না খেয়ে পালিয়েছে। তবুও কীসের ইশারায় ছাত্ররা ভয়ে এখানে আসতে সাহস পাচ্ছে না? কারা তাদের হুমকি দিচ্ছে এবং কার আশ্রয়ে আছে মেডিকেল কলেজ, এমন প্রশ্নও তোলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রাজাকাররা রাজনীতি করবে আর ছাত্রদল পারবে না, তা হতে দেব না: বিএনপি নেতা জুয়েল

আপডেট সময় ০৬:৫০:৩৬ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬