ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা Logo আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান Logo ‘সব ফসল শেষ, পুরো বছর কেমনে চলবাম’ Logo আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট Logo তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল Logo প্রবাসীদের স্বার্থ রাখতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির Logo খেলাধুলা বিকাশে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে : এমপি জালাল উদ্দিন Logo বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না: ফয়জুল করীম Logo স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান

শামা ওবায়েদের উপস্থিতে আ.লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজন পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কোটপাড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন- উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান মান্দার, সিনিয়র সহসভাপতি জামিউল ইসলাম জামিল ও সহ-সভাপতি বাকি মিয়া।

সংবাদ সম্মেলনে পাঁচজনই পৃথক পৃথক লিখিত বক্তব্য পাঠ করেন। তারা বলেন, আমরা কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে আমাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

শামা ওবায়েদের উপস্থিতে আ.লীগের ৫ নেতার বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৬:২৫:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

নিউজ ডেস্ক:
নগরকান্দা উপজেলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচজন পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার কোটপাড় এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সিদ্ধান্তের কথা জানান। সংবাদ সম্মেলন শেষে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর উপস্থিতে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তারা।

পদত্যাগকারী নেতারা হলেন- উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জিন্নাহ সরদার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান পান্নু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি ওহিদুজ্জামান মান্দার, সিনিয়র সহসভাপতি জামিউল ইসলাম জামিল ও সহ-সভাপতি বাকি মিয়া।

সংবাদ সম্মেলনে পাঁচজনই পৃথক পৃথক লিখিত বক্তব্য পাঠ করেন। তারা বলেন, আমরা কোনো ধরনের চাপ বা ভয়ভীতি ছাড়াই সম্পূর্ণ স্বপ্রণোদিত হয়ে নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সংগঠনের কাছে লিখিতভাবে আমাদের পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু আপার রাজনৈতিক কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়ে আমরা বিএনপিতে যোগদান করেছি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481