ঢাকা ০৬:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

হরিপুরে মসজিদ নিয়ে কটূক্তি, বিএনপি নেতা বহিষ্কার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাংগীপাড়া ইউনিয়নের আল হারামাইন মসজিদ ও এর মুসল্লিদের নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কার করেছে জেলা বিএনপি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে সৃষ্ট তীব্র ক্ষোভ ও উত্তেজনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

​​স্থানীয় সূত্র মতে, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) চৌরঙ্গী হাই স্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও যুবদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভাটি বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হয়ে রাত সোয়া ৮টা পর্যন্ত চলে। আসর ও মাগরিবের নামাজের জন্য বিরতি দেওয়া হলেও ইশার নামাজের আজানের সময় সভা চলতে থাকে। এসময় সভা পরিচালনাকারীরা স্কুল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে আজান কিছুটা দেরিতে দিতে অনুরোধ করলে মুসল্লিদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। রাত ৮টা ১০ মিনিটে আজান দেওয়া হয়।

​পরের দিন সকালে ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে যুবদল নেতা খালিদ হাসান ফেসবুকে এর প্রতিবাদ জানান। তার পোস্টে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক মানিক মন্তব্য করেন, জঙ্গি সংগঠনের মসজিদ হারামাইন। তাদের মনগড়া আইন। এই সংগঠনই একসময় ৬৪ জেলায় বোমা ফাটিয়েছিল।

​মানিকের এই আপত্তিকর মন্তব্যের পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। আল হারামাইন মসজিদের ইমাম মো. তোফাজ্জল হোসাইন মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, মসজিদের সালাত যথাসময়েই আদায় হয়। মসজিদ ও মুসল্লিদের নিয়ে এমন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি।

​সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী হাসান এলাকাবাসীকে শান্ত করেন এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

​এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় এবং জনরোষের মুখে বুধবার (১ অক্টোবর) জেলা বিএনপি দ্রুত পদক্ষেপ নেয়। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমীন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রেজুয়ানুল হক মানিককে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

হরিপুরে মসজিদ নিয়ে কটূক্তি, বিএনপি নেতা বহিষ্কার

আপডেট সময় ০২:৫০:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫