ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আমরা ঋণ খেলাপি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে জনগণের সেবা করতে আসিনি: হাসনাত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৫১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

“আমরা ঋণ খেলাপি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে জনগণের সেবা করতে আসিনি। নিজেরই (ব্যাংকের) টাকা দেয়ার মুরোদ নাই আবার আসছে জনসেবা করতে। এ রকম ১৭শ কোটি টাকা মেরে দেওয়ার এমপি প্রার্থী আছে, ৫০০ কোটি টাকা মেরে দেওয়ার এমপি প্রার্থীও আছে, তাদেরকে একটি দল মনোনয়ন দিয়েছে। এই ঋণ খেলাপিদে ঘুম হারাম করে ছাইড়া দেব। এই ঋণ খেলাপীদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে।”-

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌরসভার ইকরা নগরীতে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১২ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

তিনি আরও বলেন, “নির্বাচিত হই আর নাই হই, বাংলাদেশের জনগণের সঙ্গে যারা প্রতারণা করে যারা বাংলাদেশের টাকা নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরাম আয়েশে জীবন কাটায়, তাদের জীবনকে নরক বানিয়ে ফেলব। বাংলাদেশের জনগণের টাকায় ট্যাক্সের টাকা আমার আপনার কষ্টের অর্জিত টাকা আর বিদেশে পাচার করার কোন সুযোগ আমরা দেব না। আমরা সবাই এক সঙ্গে মিলে যারা ইনসাফের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে চাদাবাজদের বিরুদ্ধে ভারতীয় গুন্ডাদের বিরুদ্ধে থাকব, আমরা তারাই সংসদে যাব ইনশাল্লাহ।”

তিনি বলেন, “একজন চাঁদাবাজ না হয় নির্বাচনের জন্য ১০ লক্ষ টাকা দিবে, এই চাঁদাবাজের ১০ লক্ষ টাকা নিয়ে এখানে এতোগুলো মানুষ যারা আমার ওপর বিশ্বাস রাখছে তাদের সঙ্গে নিমকহারামি করার কোন সুযোগ আছে? টাকা লাগলে দরকার হলে জনগণের কাছে ভিক্ষা চাইব জনগণ দিবে একজন চাঁদাবাজ থেকে ১০ লক্ষ টাকা নেয়ার চেয়ে সবার কাছ থেকে ভিক্ষা চাইলে আমি বিশ্বাস করি ১০ লক্ষ টাকা তোলা সম্ভব।”

হাসনাত আরও বলেন, “আমাদের জেতানোর জন্য দেখবেন দেবিদ্বারের সবাই এক হয়েছে। আবার আমরা যেন হেরে যাই সেটার জন্য সব চাঁদাবাজ এক হইছে। সব মাটিখোর এক হইছে, বাজার থেকে যারা টাকা তুলে তারা এক হইছে। সাথে এক হইছে বিদেশী কিছু শক্তি, কিন্তু জনতা যদি এক হইয়া যায় দুনিয়ার সব এক শক্তি মিলেও জনতাকে ঠেকাতে পারবে না । আমরা জনতার ওপর নির্ভর করে ক্ষমতাকে প্রশ্ন করে আগামীতে সংসদে যাব ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইয়ে অপূরণীয় যে স্বপ্ন আমরা সে স্বপ্নকে অবশ্যই পূরণ করব।”

তিনি আরও বলেন, “হাদি ভাই বলছিল ঋণ খেলাপি যে এমপিগুলো হবে ওনি সংসদে গিয়ে সবগুলোকে দৌড়ের ওপরে রাখবে আমরা এ হাদি ভাইয়ের স্বপ্ন পূরণ করব । হাদি ভাইয়ের যে অসিয়ত তার হত্যার বিচার করা আমরা সে বিচার এই বাংলাদেশেই করবই। যে বিদেশী শক্তি এ দেশের অভ্যান্তরীণ শক্তি মিলে আমাদের এই ভারতের গুন্ডামীর বিরুদ্ধে আপোসহীন কণ্ঠ যে যারা থামিয়ে দিয়েছে তাদের বিচার অবশ্যই করতে হবে।”

প্রবাসী সাংবাদিক রস্তম খানের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন, দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যপক মো. রুহুল আমিন, দেবিদ্বার পৌর জামায়াতের আমির মো.ফেরদাউস আহমেদ, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তমিজ উদ্দিন প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আমরা ঋণ খেলাপি করে ব্যাংকের টাকা মেরে দিয়ে জনগণের সেবা করতে আসিনি: হাসনাত

আপডেট সময় ১২:৫১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬