ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মুছাব্বির হত্যা : ঢামেকে বাড়ছে বিএনপি নেতাকর্মীদের ভিড়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

রাজধানীতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার পর বুধবার দিনগত মধ্যরাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের সামনে বিএনপি নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টার দিকে গ্রিন রোডের স্টার কাবাব হোটেলের পাশের গলিতে এ গুলিবিদ্ধের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আনোয়ার নামের আরো একজন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, স্টার কাবারের পাশের ওই গলিতে দুজনকে গুলি করে সন্ত্রাসীরা।

এর মধ্যে একজন মারা গেছেন। তাঁদের বিআরবি হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঢাকা উত্তর সিটির ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল মজিদ মিলন জানান, রাত ৮টার দিকে কারওয়ান বাজারের স্টার গলিতে মুছাব্বির ও আনোয়ার চা পান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা কয়েকজন দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়।

পরে আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসীরা পর পর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দ্বিগ্বিদিক ছোটাছুটি শুরু করে।

রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন দুজন। পরে আশপাশের লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এর আগে গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় সন্ত্রাসীরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে। হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তিনি মারা যান। তাঁর মৃত্যুর পর সারা দেশেই ব্যাপক প্রতিক্রিয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মুছাব্বির হত্যা : ঢামেকে বাড়ছে বিএনপি নেতাকর্মীদের ভিড়

আপডেট সময় ০২:৪০:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬