ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘ভারত একজনকেই নিরাপত্তা দিতে পারছে না, পুরো টিমকে কীভাবে দেবে’: বিসিবি সভাপতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
ভারতের সঙ্গে বাংলাদেশের চলমান কূটনৈতিক সম্পর্ক নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার নিয়ে আমরা লড়াই করে যাব।

তিনি বলেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে আমরা আইসিসিকে প্রথমে লিখেছিলাম। খেলোয়াড়দের দেখার স্কোপ আমাদের আছে। কিন্তু খেলোয়াড়দের বাইরে যে একটি বড় জনগোষ্ঠী আছে—আমাদের সাংবাদিক, ক্রিকেট স্পনসররা আছেন, ক্রিকেট ভক্তরা আছেন—তারা খেলা দেখতে যাবেন। এ জন্য আমরা সরকারের পরামর্শ নিচ্ছি। কারণ, বিদেশ ভ্রমণে যাওয়ার সময় আমাদের সরকারের অর্ডার লাগে। সেই বিষয়ে আমরা জানতে এসেছিলাম।’

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ যাবে কি যাবে না, সেই বিষয়ে আজ (বুধবার) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের অধিকার আদায়ে আমরা লড়াই করে যাব। এর আগে অনেকগুলো বিশ্বকাপ খেলেছি, কখনো আমরা এমন কথা বলিনি। এবার যৌক্তিক কারণ আছে বলেই আমরা বলেছি। আশা করছি, আইসিসির কাছে আমরা আমাদের যুক্তি বুঝাতে পারবো। ভারত একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো ক্রিকেট টিম ও সংশ্লিষ্টদের কীভাবে তারা নিরাপত্তা দেবেন—সেই প্রশ্ন রয়ে গেছে।’

বাংলাদেশ যদি ভারতে গিয়ে খেলতে না চায়, তাহলে যদি এই বিশ্বকাপটিতেই ছাড় দিতে হয়, তাহলে কী করবে, জানতে চাইলে তিনি বলেন, ‘বিসিবি সেটাও বিবেচনা করবে। যখন চ্যাম্পিয়নস ট্রফি হয়েছিল, তখন পাকিস্তানে যায়নি ভারত, গত কয়েকটি বিশ্বকাপ খেলতে পাকিস্তানও ভারত যায়নি। আমরাও আশা করছি, একটি সঠিক জবাব পাবো।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘ভারত একজনকেই নিরাপত্তা দিতে পারছে না, পুরো টিমকে কীভাবে দেবে’: বিসিবি সভাপতি

আপডেট সময় ০৭:১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬