ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘সম্মানি’ হিসেবে বছরে ১৭ লাখ টাকা আয় করেন জামায়াতের ডা. আবু নাছের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-৮ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আবু নাছেরের আয়, সম্পদ ও বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য উঠে এসেছে নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায়। হলফনামার তথ্য বিশ্লেষণে দেখা যায়, সার্জারি বিশেষজ্ঞ এই চিকিৎসকের আর্থিক ভিত্তি গড়ে উঠেছে চিকিৎসা পেশা ও বেসরকারি হাসপাতাল পরিচালনার মাধ্যমে। পাশাপাশি তিনি ‘সম্মানী’ হিসেবে বছরে ১৭ লাখ টাকা আয় করেন।

পেশাগত পরিচয় ও আয়

ডা. আবু নাছের চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। চিকিৎসা পেশার পাশাপাশি হাসপাতাল ব্যবস্থাপনায় যুক্ত থাকায় তার আয়ের পরিমাণ তুলনামূলকভাবে বেশি।

হলফনামা অনুযায়ী, ডা. আবু নাছের বছরে চিকিৎসা পেশা থেকে আয় করেন ৩১ লাখ ৬৪ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন খাতে ‘সম্মানী’ হিসেবে বছরে ১৭ লাখ টাকা আয় করেন। অর্থাৎ তার ঘোষিত আয়ের বড় অংশই চিকিৎসা পেশা ও সংশ্লিষ্ট দায়িত্ব থেকে আসে।

নগদ অর্থ ও ব্যাংক জমার চিত্র

অস্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, ডা. আবু নাছের নিজের হাতে নগদ দেখিয়েছেন ৩৭ লাখ ৩২ হাজার ৬২৯ টাকা। তবে ব্যাংক হিসাবে জমার পরিমাণ তুলনামূলকভাবে খুব কম মাত্র ১৯ হাজার টাকা।

তার স্ত্রীর হাতে নগদ রয়েছে ১ লাখ ৮৭ হাজার ৫৮০ টাকা এবং ব্যাংক হিসাবে জমা রয়েছে ৫ লাখ ৮২ হাজার টাকা।

শেয়ার ও বন্ডে বিনিয়োগ

হলফনামায় শেয়ার ও বন্ডে বিনিয়োগের তথ্যও উল্লেখ করা হয়েছে তার হলফনামায়। ডা. আবু নাছের নিজের নামে সাড়ে ৬৯ লাখ টাকার শেয়ার ও বন্ড থাকার তথ্য দিয়েছেন। অন্যদিকে, তার স্ত্রীর নামে রয়েছে ১৫ লাখ টাকার শেয়ার ও বন্ড।

স্থাবর সম্পদের বড় অংশ স্ত্রীর নামে

স্থাবর সম্পদের বিবরণে দেখা যায়, ডা. আবু নাছেরের নিজের নামে ৫ লাখ টাকা মূল্যের অকৃষি জমি (প্লট) রয়েছে। তবে তার স্ত্রীর নামে রয়েছে ৭৬ লাখ ৮৩ হাজার টাকা মূল্যের অকৃষি জমি।

এ ছাড়া ডা. আবু নাছের নিজের নামে একটি ভবনের মূল্য উল্লেখ করেছেন ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৮৫০ টাকা, যা তার স্থাবর সম্পদের সবচেয়ে বড় অংশ।

আয়কর ও রিটার্নের তথ্য

বর্তমান করবর্ষে ডা. আবু নাছের আয়কর দিয়েছেন ৮ লাখ ৭৪ হাজার ৩৬৯ টাকা। তার স্ত্রী আয়কর দিয়েছেন ৭৭ হাজার ৯৬ টাকা।

আয়কর রিটার্নে ডা. আবু নাছের ৪৩ লাখ ৬৪ হাজার ৫৩৫ টাকা আয় এবং ১ কোটি ৭২ লাখ ৭৮৩ টাকা সম্পদের বিবরণী দাখিল করেছেন।

অন্যদিকে, তার স্ত্রী আয়কর রিটার্নে ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ১৬২ টাকা সম্পদ এবং ১১ লাখ ৭৬ হাজার ৯৭৪ টাকা আয় দেখিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘সম্মানি’ হিসেবে বছরে ১৭ লাখ টাকা আয় করেন জামায়াতের ডা. আবু নাছের

আপডেট সময় ১২:২৭:২৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬