ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

নতুন বার্তা দিলেন মুস্তাফিজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার তিনদিন পর নতুন বার্তা দিয়েছেন মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) ফেসবুক পোস্টে তিনি লেখেন,‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)।

সম্প্রতি মুস্তাফিজকে ঘিরে বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছে। আইপিএলের আসন্ন মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বলে ঠিক থাকলেও বিসিসিআইয়ের নির্দেশে তাকে স্কোয়াড থেকে বাদ দিতে হয় ফ্র্যাঞ্চাইজিকে। নিরাপত্তার কারণে তাকে বাদ দেওয়া হলেও বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ড ছাড়িয়ে সরকারের পর্যায়ে পৌঁছে গেছে।

আইপিএল ইস্যুতে যত আলোচনা-সমালোচনাই হোক না কেন, মুস্তাফিজ চলমান বিপিএলে তার ছাপ পড়তে দেননি। রংপুর রাইডার্সের জার্সিতে বল হাতে প্রতি ম্যাচেই আগুন ঝরাচ্ছেন এই কার্টার।

কখনো উইকেট নিয়ে প্রতিপক্ষকে ধসিয়ে দিচ্ছেন, আবার কখনো স্লগ ওভারে অবিশ্বাস্য কিপটে বোলিংয়ে ব্যাটারদের বোকা বানাচ্ছেন। মূলত তার এই অতিমানবীয় ফর্মই রংপুরকে টুর্নামেন্টে শক্ত অবস্থানে রেখেছে।

আর জন্যই পোস্টে তিনি লেখেন, ‘Eyes on the field, mind on the win!’ (চোখ মাঠে, মন জয়ের দিকে)।

মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ প্রতিপক্ষ শিবিরের কোচরাও। চট্টগ্রাম রয়্যালসের কোচ তুষার ইমরান তার প্রশংসা করে বলেন, মুস্তাফিজের বিপক্ষে আসলে সব দলই সংগ্রাম করছে, বিশেষ করে শেষ চার ওভারে। গত ম্যাচেও শেষ ২ ওভারে মাত্র ৬ রান দিয়েছে সে।

তিনি আরও বলেন, মুস্তাফিজের কারণেই একদিকে যেমন উইকেট পড়ছে, অন্যদিকে রানও আসছে না। এ দুইয়ের সংমিশ্রণেই প্রতিপক্ষ বড় সমস্যায় পড়ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

নতুন বার্তা দিলেন মুস্তাফিজ

আপডেট সময় ১২:২২:১২ পূর্বাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬