ঢাকা ০৯:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জাতিসংঘে মাদুরোর মুক্তি চেয়ে পশ্চিমা বিশ্বকে এক হাত নিলো রাশিয়া

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অবিলম্বে মুক্তি দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এই দাবি জানান।

ভাসিলি সতর্ক করে বলেন, ওয়াশিংটনের এই ধরনের পদক্ষেপ বিশ্বজুড়ে আবারও নব্য-উপনিবেশবাদ এবং সাম্রাজ্যবাদের নতুন যুগের সূচনা করতে পারে।

নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে নেবেনজিয়া ভেনেজুয়েলার নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘সশস্ত্র আগ্রাসন’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ভেনেজুয়েলার ওপর এই আঘাত আসলে আন্তর্জাতিক আইন অমান্য করে শক্তির জোরে মার্কিন আধিপত্য বিস্তারের একটি অশনিসংকেত।

রাশিয়া দাবি করেছে, একটি স্বাধীন রাষ্ট্রের বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অতিদ্রুত মুক্তি দিতে হবে।

রুশ রাষ্ট্রদূত অভিযোগ করেন, ওয়াশিংটন বর্তমানে এমন এক পরিবেশ তৈরি করছে যা মূলত নব্য-উপনিবেশবাদকে উসকে দিচ্ছে। অথচ দক্ষিণ গোলার্ধের দেশগুলো দীর্ঘদিন ধরেই এই সাম্রাজ্যবাদী আচরণের প্রতিবাদ জানিয়ে আসছে। তিনি আরও মন্তব্য করেন, বর্তমান এই পরিস্থিতি পুরো পশ্চিম গোলার্ধের দেশগুলোর জন্যই এক সতর্কবার্তা।

বক্তব্যের শেষ পর্যায়ে পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে নেবেনজিয়া বলেন, যারা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সমালোচনা করে জাতিসংঘ সনদের দোহাই দেন, ভেনেজুয়েলার ক্ষেত্রে তাদের নীরবতা চরম ভণ্ডামির পরিচয় দেয়। রাশিয়ার মতে, যুক্তরাষ্ট্রের এই ধরনের হস্তক্ষেপমূলক আচরণ আন্তর্জাতিক রাজনীতির স্থিতিশীলতাকে মারাত্মকভাবে নষ্ট করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জাতিসংঘে মাদুরোর মুক্তি চেয়ে পশ্চিমা বিশ্বকে এক হাত নিলো রাশিয়া

আপডেট সময় ০১:৫৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬