ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করতে আগামী সোমবার রংপুর যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ১৭ বছর পর দেশে ফিরে এটাই তাঁর প্রথম ঢাকার বাইরে সফর। প্রথমে তিনি বগুড়ায় যাবেন, যেখানে শেষবার ১৯ বছর আগে গিয়েছিলেন। বিএনপির গুলশান কার্যালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, আগামী রোববার সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছে সেখানকার একটি হোটেলে রাতযাপন করবেন। পরদিন সকাল ১০টায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন। এরপর রংপুরের উদ্দেশে রওনা দেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী সমকালকে বলেন, বিস্তারিত সফরসূচি চূড়ান্ত হলে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

বগুড়া জেলা বিএনপির সূত্র জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়ায় এসেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর বগুড়ায় তাঁর আগমন ঘিরে নেতাকর্মীর মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল বিকেলে জেলা বিএনপি সভাও করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান

আপডেট সময় ০৯:৫৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬