ঢাকা ০১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মাদুরোর মিত্ররাই এখনো ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতারের পর অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথবাক্য পাঠ করেছেন ডেলসি রদ্রিগেজ।  মাদুরোকে গ্রেফতারের পর ধারনা করা হচ্ছিলো, দেশটির পরবর্তী দায়িত্বে ডোনাল্ড ট্রাম্পের আস্থাভাজনই কেউ বসবেন। তবে, সব আশায় গুড়েবালি।  কেন না, দায়িত্ব পাওয়া অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ মাদুরোর অনুগত ও ঘনিষ্ঠজন হিসেবেই পরিচিত ছিলেন এবং আছেন।  রদ্রিগেজকে শপথবাক্য পাঠ করিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতটিও মাদুরোর রাজনৈতিক আন্দোলনের প্রতি অনুগত এবং তার অনুগতরাই সেখানের দায়িত্বে রয়েছেন ।

ভেনেজুয়েলার অভ্যন্তরীন রাজনীতি বা অর্থনীতিতে হস্তক্ষেপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ‘যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা চালাবে’ ।  তবে দেশটির ক্ষমতায় মাদুরোর মিত্ররাই বহাল থাকায় তা কঠিন হয়ে দাড়িয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট রদ্রিগেজ বলেছেন, ভেনেজুয়েলা নিজেকে রক্ষা করবে।

এখনো পর্যন্ত যুক্তরাষ্ট্রের সেনারা ভেনেজুয়েলার মাটিতে নেই। যদিও ট্রাম্প সে সম্ভাবনা পুরোপুরি নাকচও করেননি। মাদুরোকে গ্রেফতারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ক্ষমতায় থাকা অনুগতদের এক ধরনের হুমকিস্বরূপ বার্তা দিয়ে রাখলেন। যুক্তরাষ্ট্রের চাওয়া অনুযায়ী কাজ না করলে তারাও হতে পারেন পরবর্তী লক্ষ্য।  কাগজে-কলমে তারা এখনো ক্ষমতায় থাকলেও, বাস্তবে যুক্তরাষ্ট্রকে ‘না’ বলার মতো অবস্থানে কতটা আছেন মাদুরোর মিত্ররা সেই প্রশ্নও থেকেই যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মাদুরোর মিত্ররাই এখনো ভেনেজুয়েলার রাষ্ট্র ক্ষমতায়

আপডেট সময় ০৯:৩৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬