ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:২৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে এবার ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি পালন করেছে সংগঠনটি। আজ শনিবার বিকেলে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে শাহবাগে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা বিকেলে ট্রাকে চড়ে ফার্মগেট এলাকা থেকে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করেন। তাঁরা নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন। সন্ধ্যার পর শাহবাগে গিয়ে সমাবেশের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চ এর আগে শাহবাগে কয়েক দিন অবস্থান কর্মসূচি পালন করে।

ইনকিলাব মঞ্চের প্রকাশনাবিষয়ক সম্পাদক ফাহিম রহমান জানান, ৭ জানুয়ারি হাদি হত্যা মামলার অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের আগপর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা। এর মধ্যে চার দফা দাবি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বসবে ইনকিলাব মঞ্চ। সেখান থেকেই বড় আন্দোলনের ঘোষণা আসতে পারে।

ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো—ওসমান হাদির মূল খুনি ও সম্পূর্ণ সহযোগী চক্রকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারকাজ সমাপ্ত করা, নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থার কাঠামোগত সংস্কার এবং সেখানে অবস্থানরত সব ভারতীয় গুপ্তচরকে চিহ্নিত করা, গণমাধ্যমে লুকিয়ে থাকা দেশবিরোধী ও বিদেশি অ্যাজেন্ডা বাস্তবায়নকারীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ব্যবস্থা নেওয়া, বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয় নাগরিকের ওয়ার্ক পারমিট পুনর্মূল্যায়ন করে বাতিল করা এবং ভারত যদি তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশের পক্ষ থেকে আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে মামলা করা।

গত ১২ ডিসেম্বর পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশার যাত্রী ওসমান হাদিকে মাথায় গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে তিনি মারা যান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

ওসমান হাদি হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে ইনকিলাব মঞ্চ কর্মসূচি পালন করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

আপডেট সময় ০২:২৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬