ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রংপুরের দুটি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

রংপুর-৩ (সদর) এবং রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে মনোনয়নপত্র যাচাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। এ দুটি আসনে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে ১৪ জন প্রার্থীর। শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিধি মোতাবেক প্রতিটি প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। এসময় প্রার্থী, সমর্থক, প্রস্তাবকারী, জেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রংপুর-৩ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বিএনপির মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, বাসদের আনোয়ারুল ইসলাম বাবলু ও খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল। এই আসনে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদের আব্দুল কুদ্দুছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সামসুজ্জামান সামু, জাতীয় পার্টির জি এম কাদের, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাহবুবুর রহমান বেলাল, বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আলম সিদ্দিক ও স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীকে।

অপরদিকে রংপুর-৪ আসনে বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী শাহ্ আলম বাশার, জয়নুল আবেদিন ও জাতীয় পার্টির (আনিস-রুহুল) আব্দুস ছালাম। এ আসনে জাতীয়তাবাদী দল-বিএনপির এমদাদুল হক ভরসা, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-মার্কসবাদীর প্রগতি বর্মণ তমা, বাংলাদেশ খেলাফত মজলিসের আবু সাহমা, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আখতার হোসেন, বাংলাদেশ কংগ্রেসের উজ্জল চন্দ্র রায়, জাতীয় পার্টির আবু নাসের শাহ্ মো. মাহবুবার রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জাহিদ হোসেনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়।

রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জেলার ছয়টি আসনের মধ্যে শুক্রবার রংপুর-৩ ও রংপুর-৪ আসনে দাখিলকৃত ২০ জন প্রার্থীর তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। রংপুর-৩ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৭ জন এবং রংপুর-৪ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৭ জন প্রার্থীকে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। এ দুটি আসনে ৩ জন করে মোট ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বিধি মোতাবেক বাতিল করা হয়। আদালতে আপিলের মাধ্যমে ওই প্রার্থীর বিষয়টি সংশোধন করার সুযোগ আছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রংপুরের দুটি আসনে ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল

আপডেট সময় ০১:২১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬