ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিজিবির অভিযানে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে এক কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১০ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করে। সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাফিদ খানের উপস্থিতিতে ব্যাটালিয়নের এ্যাডজুটেন্টের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালানো হয়।

রাত আনুমানিক ৭টা ২৫ মিনিটে চালানো ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিভিন্ন প্রকার বাজি, কসমেটিক্স সামগ্রী, শাড়ি, বাসমতি চাল এবং ফুচকা তৈরির সামগ্রী। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৬৭০ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি যৌথ অভিযান আরও জোরদার করা হয়েছে। আটককৃত চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিজিবির অভিযানে এক কোটি ৮৬ লাখ টাকার ভারতীয় চোরাচালান জব্দ

আপডেট সময় ১১:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬