ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এনসিপি নেতা মাহবুবের ৯৬ লাখ টাকার সম্পদ, বছরে আয় ১৫ লাখ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে সংসদ সদস্য প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম পেশায় ব্যবয়াসী। তার বার্ষিক আয় ১৫ লাখ টাকা। নেই বাড়ি, গাড়ি, ফ্ল্যাট। তবে তিনি ৯৬ লাখ ৭০ হাজার টাকার সম্পদের মালিক।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ৮টায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া নির্বাচনি হলফনামা থেকে এ তথ্য জানা গেছে।

মাহবুব আলম সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই ও রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়নের নারায়ণপুর এলাকার মোল্লা বাড়ির আজিজুর রহমানের ছেলে। তার বাবা আজিজুর রহমান ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

হলফনামা থেকে জানা যায়, ব্যবসা থেকে মাহবুবের বার্ষিক আয় ১৫ লাখ টাকা। এছাড়া ৯৬ লাখ ৭০ হাজার টাকা তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে। তিনি সবশেষ এক লাখ ৫০ হাজার টাকা আয়কর দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার দিন তার কাছে নগদ ৩০ হাজার টাকা ছিল। ব্যাংক এশিয়ায় মাহবুবের হিসাবে এক লাখ ৫৩ হাজার ৮২০ টাকা, ব্র্যাক ব্যাংকে ৭৮৭ টাকা, প্রাইম ব্যাংকে ছয় টাকা এবং এনআরবিসি ব্যাংক হিসাবে পাঁচ টাকা রয়েছে।

ক্যাসেল হিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে মাহবুবের ছয় হাজার ৫০০ শেয়ার রয়েছে, যার মূল্য ছয় লাখ ৫০ হাজার টাকা। এর পাশাপাশি অরটেক্স টেক লিমিটেডে ১৩ হাজার ৪০০ শেয়ার রয়েছে, যার মূল্য ১৩ লাখ ৪০ হাজার।

আট লাখ টাকা মূল্যের সোনাসহ বিভিন্ন ধাতুর গহনা ও ইলেক্ট্রিক পণ্য রয়েছে ৫০ হাজার টাকার। প্রোপাইটরশিপ ব্যবসার মূলধন ৭৬ লাখ টাকা। হলফনামায় উল্লেখিত তথ্য অনুযায়ী তার অর্জনকালীন আয় এক কোটি ৫ লাখ ২৪ হাজার ৬১৮ টাকা। যার বর্তমান আনুমানিক মূল্য এক কোটি ১০ লাখ টাকা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এনসিপি নেতা মাহবুবের ৯৬ লাখ টাকার সম্পদ, বছরে আয় ১৫ লাখ

আপডেট সময় ১১:৪৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬