ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক খান মুহাম্মদ মুরসালীন। ১ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।

ফেসবুক পোস্টে খান মুহাম্মদ মুরসালীন লেখেন, তিনি এতদিন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি পার্টির মিডিয়া সেল এবং প্রচার ও প্রকাশনা সেলেও তিনি কাজ করেছেন। সর্বশেষ নির্বাচনী সময়কালে এনসিপির মিডিয়া উপকমিটির সেক্রেটারি হিসেবেও কিছুদিন দায়িত্ব পালন করেন তিনি।

পোস্টে তিনি আরও জানান, আজ থেকে তিনি জাতীয় নাগরিক পার্টির সব ধরনের দায়িত্ব ও পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা একটি ভিডিও বার্তায় তুলে ধরেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে এনসিপি ছাড়লেও রাজনীতি থেকে সরে যাচ্ছেন না বলে স্পষ্ট করেন খান মুহাম্মদ মুরসালীন। তিনি লেখেন, “এনসিপি থেকে পদত্যাগ করলেও রাজনীতি থেকে পদত্যাগ করছি না। দেখা হবে রাজপথে।”

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে অন্তত ৯ জন নেতার পদত্যাগের খবর পাওয়া গেছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পদত্যাগ করলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক

আপডেট সময় ০৭:২৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬