ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে এসে ঢাকায় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়েছে। এসময় তারা একে অপরের সঙ্গে করমর্দন ও কুশল বিনিময় করেন। খবর পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের

সংশ্লিষ্ট সূত্রের বরাতে বুধবার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমটি জানিয়েছে, বৈঠকের শুরুতে উভয় নেতা করমর্দন করেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। তবে তাদের সাক্ষাতে দুই দেশের সম্পর্ক নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা তা জানা যায়নি।

পাকিস্তানের সংবাদমাধ্যমটি এ সাক্ষাতকে ‘বড় ব্রেকথ্রু’ হিসেবে অভিহিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মে ২০২৫-এর পর প্রথম উচ্চপর্যায়ের বৈঠক।

বিশ্লেষকদের মতে, ঢাকায় এই বৈঠক দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি তাৎপর্যপূর্ণ বার্তা বহন করছে। শোকানুষ্ঠানের প্রেক্ষাপটে অনুষ্ঠিত এই সাক্ষাৎ ভবিষ্যতে পাকিস্তান-ভারত সম্পর্কের বরফ গলতে পারে—এমন ইঙ্গিতও দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক মহল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঢাকায় পাকিস্তানের স্পিকারের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আপডেট সময় ০৬:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫