ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

একের পর এক বিদায়, এবার আরও এক নেতা ছাড়লেন এনসিপি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ১৩০ বার পড়া হয়েছে

ফেনী–৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য পদপ্রার্থী আবুল কাশেম দলটির সব পদ ও প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নীতিগত কারণে তিনি এনসিপি থেকে পদত্যাগ এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

গতকাল রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। এ ঘোষণার পর ফেনীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে আবুল কাশেম বলেন, ‘নীতিগত কারণে আমি জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ ও নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রিয় ফেনী–৩ এর এলাকাবাসী, আমার সালাম গ্রহণ করবেন। আমি আজ আপনাদের জানাতে চাই, আমি জাতীয় নাগরিক পার্টি থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি না এবং একই সঙ্গে এই দল থেকে পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সময়ে এনসিপি যে রাজনৈতিক সমঝোতা ও অবস্থান গ্রহণ করেছে, তা তার ব্যক্তিগত রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সে কারণেই পারস্পরিক সম্মানের ভিত্তিতে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

একের পর এক বিদায়, এবার আরও এক নেতা ছাড়লেন এনসিপি

আপডেট সময় ১১:২২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫