ঢাকা ১০:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মুসলিম আমেরিকানদের নেতৃত্বে বৈশ্বিক জাগরণের আশা এরদোয়ানের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান যুক্তরাষ্ট্রের শিকাগোতে ২৬–২৭ ডিসেম্বর অনুষ্ঠিত মুসলিম আমেরিকান সোসাইটির বার্ষিক সম্মেলনে একটি লিখিত বার্তা পাঠিয়েছেন। বার্তায় তিনি বৈশ্বিক মুসলিম ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন এবং মুসলিম আমেরিকান সমাজের ভূমিকার প্রশংসা করেন।

প্রতি বছরই এই সম্মেলনে ভিডিও কনফারেন্স বা লিখিত বার্তার মাধ্যমে বক্তব্য দিয়ে থাকেন এরদোয়ান। এবছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল— “অগ্নিপরীক্ষায় বিশ্বাস: অশান্ত সময়েও দৃঢ়ভাবে অটল থাকা’’

এরদোয়ান বার্তায় মুসলিম আমেরিকান সোসাইটি কর্তৃপক্ষকে আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি আশা করেন এই সম্মেলন ইসলামী বিশ্বের জন্য ফলপ্রসূ হবে। তিনি বলেন, “দুঃখজনকভাবে যেসব মানুষের সঙ্গে আমাদের হৃদয় একাত্ম, সেসব অঞ্চল আজ যুদ্ধ, সংকট ও অস্থিতিশীলতার চক্রে আবদ্ধ। এই বিশৃঙ্খল সময়ে আমরা কেবল পারস্পরিক বিশ্বাস ও ঐক্যের মাধ্যমেই সব আক্রমণ ও চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারি। মুসলিম আমেরিকান সমাজের নীতিগত অবস্থান ও উদ্যোগকে আমি অত্যন্ত মূল্যায়ন করি। আমি আশা করি, এই অবস্থান সত্য উপেক্ষাকারী অন্যান্য সম্প্রদায়ের জন্যও উদাহরণ হবে এবং একটি বৈশ্বিক জাগরণের সূচনা করবে।”

সম্মেলনের আয়োজকেরা জানান, এবছরের প্রতিপাদ্য মূলত মুসলিম বিশ্ব, বিশেষ করে ফিলিস্তিনিদের মুখোমুখি হওয়া চ্যালেঞ্জের প্রতিফলন। তারা গাজায় ইসরাইলি হামলায় ২০২৩ সাল থেকে চলমান সহিংসতার শিকার ফিলিস্তিনিদের পক্ষে আন্তর্জাতিক নীরবতা ও ইসরাইলের প্রতি সমর্থনের বিরুদ্ধে কণ্ঠ তুলে ধরার লক্ষ্য নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছেন।

শিকাগোর এই সম্মেলনে তুরস্ক থেকে অংশ নেন ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নারী শাখার প্রধান তুগবা ইশিক এরজান। উদ্বোধনী অধিবেশনে তিনি গাজা ও অন্যান্য মুসলিম নিপীড়িত অঞ্চলে তুরস্কের মানবিক কূটনীতির অবস্থান তুলে ধরেন। তিনি মানবিক সহায়তা করিডোর খোলার উদ্যোগ, আন্তর্জাতিক আইন বাস্তবায়ন ও যুদ্ধবিরতির আহ্বানের কথা উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জানান, ইসরাইলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিতসহ বিভিন্ন পদক্ষেপ তুরস্ক গ্রহণ করেছে, যা প্রেসিডেন্ট এরদোয়ানের “ন্যায়ভিত্তিক পররাষ্ট্রনীতি”-র প্রতিফলন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মুসলিম আমেরিকানদের নেতৃত্বে বৈশ্বিক জাগরণের আশা এরদোয়ানের

আপডেট সময় ০১:২৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫