ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির (কাজী জাফর) নতুন মহাসচিব হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নওয়াব আলী আব্বাস খান।

রোববার (২৮ ডিসেম্বর) সকালে রাজধানীর খিলগাঁওয়ে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যানের কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম ও সম্পাদকমণ্ডলীর সভায় সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার সভায় সভাপতিত্ব করেন।

বিকেলে জাতীয় পার্টির (জাফর) দপ্তর সম্পাদক গোলাম মোস্তফা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে নিজের ফেসবুক পেজে এক পোস্টে জাতীয় পার্টির (কাজী জাফর) মহাসচিবসহ সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন আহসান হাবিব লিংকন। একই সঙ্গে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে অংশ নেওয়ারও ঘোষণা দেন তিনি।

আসন্ন নির্বাচনে ১২ দলীয় জোট থেকে কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী ছিলেন লিংকন। তবে এই আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ব্যারিস্টার রাগীর রউফ চৌধুরী। এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে তৎকালীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে ধানের শীষে ভোট করেন আহসান হাবিব লিংকন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

জাতীয় পার্টির (জাফর) নতুন মহাসচিব নওয়াব আলী আব্বাস

আপডেট সময় ০১:১৯:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫