ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বই দেওয়ার সময় অভিভাবকদের গণভোটে উদ্বুদ্ধ করার নির্দেশ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • ৮৮ বার পড়া হয়েছে

আগামী ১ জানুয়ারি সারাদেশের সাড়ে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পাঠ্যবই বিতরণ করা হবে। ‘বই বিতরণ উৎসব’ ঘিরে শিক্ষার্থীর মা অথবা অভিভাবককে নিয়ে সমাবেশ করতে বলা হয়েছে। সেই সমাবেশে গণভোট ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে উদ্বুদ্ধ করার নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

রোববার (২৮ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জয়নাল আবেদীনের সই করা চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। ‘গণভোট বিষয়ে জনগণকে ব্যাপকভাবে অবহিতকরণ সম্পর্কিত’ শিরোনামে এ চিঠি দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, মাঠপর্যায়ের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের শুরুতে ১ জানুয়ারি ‘বই বিতরণ উৎসব’ উপলক্ষে মা/অভিভাবক সমাবেশ, প্রতি মাসে প্রতিটি বিদ্যালয়ে প্রত্যেক শিক্ষককে একটি করে হোম ভিজিট এবং চাহিদাভিত্তিক উঠান বৈঠক আয়োজন করার নির্দেশনা রয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ১ জানুয়ারি বই বিতরণ উৎসব উপলক্ষে মা/অভিভাবক সমাবেশ, হোম ভিজিট ও উঠান বৈঠকের আয়োজন করে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গণভোট প্রদান প্রক্রিয়া সম্পর্কে বিদ্যালয়ভিত্তিক অভিভাবকদের অবহিতকরণ এবং গণভোট ও সাধারণ নির্বাচনে ভোট দিতে উদ্বুদ্ধকরণে প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বই দেওয়ার সময় অভিভাবকদের গণভোটে উদ্বুদ্ধ করার নির্দেশ

আপডেট সময় ১২:৩০:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫