ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না: জাবের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেছেন, আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের নিশ্চয়তা না মিলা পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। শুক্রবার (২৬ ডিসেম্বর) শাহবাগ মোড়ে অবরোধ চলাকালে এই ঘোষণা দেওয়া হয়। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রিযাপন করা হবে বলেও তিনি জানান।

ওসমান হাদির ভাই ওমর বিন হাদি অভিযোগ করেছেন, বর্তমান সরকারের হাদি হত্যার বিচারে কোনো আগ্রহ নেই। বিচার না হলে যমুনা ঘেরাও এবং ক্যান্টনমেন্ট এলাকায় লং মার্চের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার ওপর চাপ থাকলে বা দেশের গোয়েন্দা সংস্থা সহযোগিতা না করলে আন্তর্জাতিক তদন্ত সংস্থা যুক্ত করতে হবে।

দুপুরে জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা। মিছিল শাহবাগ মোড়ে পৌঁছে এবং সেখানে অবস্থান কর্মসূচি শুরু করে, যার ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষোভে সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষও যোগ দেন।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় বাড়ি ফেরার পথে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার উন্নতি না হলে তাকে এভারকেয়ার হাসপাতালে আনা হয়। আরও উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সবশেষ ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত ইনকিলাব মঞ্চ রাজপথ ছাড়বে না: জাবের

আপডেট সময় ১২:১৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫