ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ?

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য নতুন সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন সিবগাতুল্লাহ সিবগা।

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্রশিবিরের সদস্যদের ভোটের ভিত্তিতে তাকে সেক্রেটারি নির্বাচন করা হয়।

সিবগাতুল্লাহ সিবগা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি ছিলেন। তিনি ২০২৫ সেশনে ছাত্রশিবিরের দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এর আগে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন।

জানা গেছে, সিবগাতুল্লাহর গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে। বাবা মাওলানা আব্দুল হাকিম ঠাকুরগাঁও-২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী। তিনি জেলা জামায়াতের সাবেক আমির।

সিবগাতুল্লাহ আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন জুলাই গণঅভ্যুত্থানের পর তার ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি হওয়ার পরিচয় সামনে আসলে। ওই সময়ে তিনি সংগঠনটির কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ছিলেন। এর আগে কেন্দ্রীয় শিক্ষা এবং প্রকাশনা সম্পাদকও ছিলেন তিনি।

আজ রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেন্দ্রীয় সদস্য সম্মেলনে নবনির্বাচিত সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম তাকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত করেন। এর আগে সদস্যদের প্রত্যক্ষ ভোটে বর্তমান সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম সভাপতি নির্বাচিত হন। পরবর্তীতে শিবিরের সাংবিধানিক নীতি অনুযায়ী, সিবগাতুল্লাহকে সেক্রেটারি জেনারেল মনোনীত করেন সাদ্দাম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

শিবিরের নতুন সেক্রেটারি কে এই সিবগাতুল্লাহ?

আপডেট সময় ০৬:৪১:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫