ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

তারেক রহমানের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: শহিদুল আলম

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৯ বার পড়া হয়েছে

নতুন বাংলাদেশ গড়তে জীবনযাত্রায় বড় পরিবর্তন আনতে বিএনপি নেতা তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছেন আলোকচিত্রী শহিদুল আলম।

যুক্তরাজ্যে দেড় যুগের নির্বাসিত জীবন কাটিয়ে তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তনের মধ্যে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর দেড়টায় ফেসবুকে তিনি এ আহ্বান জানান।

শহিদুল আলম লিখেছেন, আমি মনে করতে পারি, মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী থাকাকালীন তার সঙ্গে কুয়ালালামপুরের ম্যান্ডারিন ওরিয়েন্টাল হোটেলের সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে প্রায় ধাক্কা লেগে যাচ্ছিল। সেখানে কোনো নিরাপত্তারক্ষী ছিল না। তার চারপাশে কেবল কয়েকজন স্কুলছাত্রী ছিল, যারা অটোগ্রাফ চাইছিল। আবার মনে আছে, একটি স্কুলের অনুষ্ঠানে আমার পাশে যে মানুষটি নিজের প্লেট নিজেই ধুচ্ছিলেন, তিনি যে নরওয়ের প্রধানমন্ত্রী কিয়েল ম্যাগনে বান্দোভিক তা পরে জানতে পারি।

তবে বাংলাদেশের প্রেক্ষাপট একেবারেই আলাদা; এখানে ভিআইপি সংস্কৃতি ও নিরাপত্তা-সংক্রান্ত ধারণাগত হুমকির কারণে সরকার প্রধানদের মানুষের কাছ থেকে অনেক বেশি দূরত্ব বজায় রাখতে হয়। আগামী দিনগুলোতে তারেক রহমানকে তার জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।

উল্লেখ্য যে, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দর থেকে সরাসরি তিনি রাজধানীর ৩০০ ফিটে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়েছে। এখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে দেশবাসীর প্রতি কৃতজ্ঞ জানাবেন। এরপর সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। সেখান থেকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় উঠবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

তারেক রহমানের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে: শহিদুল আলম

আপডেট সময় ০৪:১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫