ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

মির্জা ফখরুলের আসনে মনোনয়ন কিনলেন শিবিরের সাবেক সভাপতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দেলাওয়ার হোসেন।

এ আসনটি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনি এলাকা হিসেবে পরিচিত।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকালে জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।

এর মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক সমীকরণে নতুন আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামী।

এর আগে গত ১৯ ডিসেম্বর ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি নূরে শাহাদত সজন।

ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা মো. ওয়ালিউল্লাহ জানান, প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এখন পর্যন্ত বড় দলগুলোর মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা জেলা ও উপজেলা নির্বাচন অফিস থেকে ফরম সংগ্রহ করছেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির শক্ত অবস্থান থাকলেও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতার প্রার্থিতা জোটগত বা কৌশলগত রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। তবে শেষ পর্যন্ত বিএনপি ও জামায়াত সমঝোতায় আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

মির্জা ফখরুলের আসনে মনোনয়ন কিনলেন শিবিরের সাবেক সভাপতি

আপডেট সময় ০১:১৬:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫