ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

সমঝোতা হলেও এনসিপি প্রার্থীরা শাপলা কলি প্রতীকে নির্বাচন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১০৯ বার পড়া হয়েছে

অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতা হলেও জাতীয় নাগরিক পার্টি- এনসিপির প্রার্থীরা শাপলা কলি প্রতীকেই নির্বাচনে অংশ নেবেন।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এ কথা জানান।

তিনি বলেন, এনসিপির কেউ ধানের শীষ বা অন্য প্রতীকে ইলেকশন করবে না। আমাদের যদি কারও সঙ্গে আসন সমঝোতা হয় বা আলোচনা যদি হয়, সেক্ষেত্রেও আমরা শাপলা কলি প্রতীকে ইলেকশন করব।

এদিকে, ভোটের তারিখ না পিছিয়ে আগামী ১২ ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চায় এনসিপি। তবে এই নির্বাচন নিয়ে শঙ্কা ও উদ্বেগ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

ভোট আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সার্বিক বিবেচনায় শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে বিচার প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি বা খুনিদের বের করা যায়নি। দেশের যে অস্থিতিশীল অবস্থা, সেখান থেকে আমরা ইসিকে বলেছি ১২ ফেব্রুয়ারি যেন ইলেকশন করতে পারি। আমরা ইসিকে এনসিপির পক্ষ থেকে বলেছি, যেন ঘোষিত তারিখ যেন না পেছায়। আওয়ামী লীগ ও ভারত পরিবেশ অস্থিতিশীল করে নির্বাচন পেছানোর চেষ্টা করছে, যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, আমাদের প্রার্থীদের বলেছি তারা যেন নির্বাচন কমিশনের বিধিমালাগুলো মেনে চলেন এবং ইসিকেও বলেছি যে, সব দলের প্রার্থীদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়।

ইসিকে আরও সক্ষমতা বাড়াতে হবে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে সন্দেহ রয়েছে। নিরাপত্তার জায়গা থেকে তিন বাহিনী ইসির সঙ্গে কথা বলেছে। আমরা বাহিনীগুলোর ওপর আস্থা রাখতে চাচ্ছি। সিকিউরিটি নিয়ে কিছুটা আশ্বস্ত হয়েছি। কিন্তু সামগ্রিকভাবে বিভিন্ন জায়গায় প্রার্থীরা মনোনয়ন ফর্ম তুলতে গেলে বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, সেগুলো রিপোর্ট করেছি।

পাটওয়ারী বলেন, নির্বাচন কমিশনের চারদিকে নিরাপত্তা আছে। কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যে রাজনৈতিক অফিসগুলো রয়েছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তা নেই। সেক্ষেত্রে তারা (ইসি) আমাদের আশ্বস্ত করেছেন তারা নিরাপত্তার চাদর আরও বাড়াবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

সমঝোতা হলেও এনসিপি প্রার্থীরা শাপলা কলি প্রতীকে নির্বাচন করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আপডেট সময় ১২:৪৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫