ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

তারেক রহমানকে দেখতে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

জমিজমা বিরোধের জেরে ভোলায় এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। নিহতের নাম রেজোয়ান আমিন সিফাত। তিনি ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক ও ৯নং ওয়ার্ড সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের ছেলে এবং নিহত সিফাত ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি ও আসন্ন কাউন্সিলে সভাপতি পদপ্রার্থী ছিলেন।

নিহত সিফাতের পিতা আলাউদ্দিন হাওলাদার জানান, বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন সিফাত। ঢাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে বাড়ির কাছেই রাস্তায় উৎপেতে থাকা প্রতিপক্ষরা তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে৷ পরে আমরা ঘটনা স্থলে এসে ৫ জনকে চিনতে পেরেছি৷ তারা আমাদের রাজনৈতিক ও পারিবারিক দীর্ঘদিনের শত্রু। তিনি আরও অভিযোগ করেন বলেন, হামলাকারীদের মধ্যে হাসিব, শাকিল, সিহাব, রনি ও মঞ্জিলসহ অজ্ঞাত আরও ৭/৮ জন জড়িত ছিল। অভিযুক্তদের মধ্যে তিনজন নিহত সিফাতের আপন চাচাতো ভাই ও ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি ও রাজাপুর ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল মেম্বারের ছেলে । জমিজমা সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানান স্থানীয়রা৷

পরে স্বজনরা গুরুতর আহত অবস্থায় সিফাতকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছাত্রদল নেতার মৃত্যুর খবর শুনে ভোলার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভীড় জমান৷ এবং হত্যার সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান৷

এবিষয়ে ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল ও ঘটনা স্থলে পাঠিয়েছি। দ্রুত আসামীদের গ্রেফতার চেষ্টা চলছে৷

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

তারেক রহমানকে দেখতে যাওয়ার পথে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫