ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
আজ বিয়ে করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খান। জানা গেছে, এস এম ফরহাদের জীবনসঙ্গী হচ্ছেন জান্নাতুল ফেরদাউস সানজিদা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেত্রী। তবে ফরহাদের পাত্রী সম্পর্কে জানা যায়নি।

এদিকে বিয়ের মঞ্চে এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার বিচার চেয়েছেন। ডাকসু নেতা এবি জুবায়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে বরের সাজে ফরহাদ ও মহিউদ্দীন ‘জাস্টিস ফর হাদি’ লেখা লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন।

এবি জুবায়ের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে না ভোলায় এস এম ফরহাদ ও মহিউদ্দিন খান ভাইকে ধন্যবাদ। আমরা সবাই হাদি হব— যুগে যুগে লড়ে যাব।’

গতকাল রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাআল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান এবং দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের এবং মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন

আপডেট সময় ০৫:২১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫