ঢাকা ০৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

৮ম শ্রেণির ৬৭ শতাংশ বই প্রস্তুত হয়নি, প্রাথমিকের শতভাগ সরবরাহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
নতুন শিক্ষাবর্ষ শুরুর আর এক সপ্তাহ বাকি থাকলেও মাধ্যমিক স্তরের প্রায় ৬৭ শতাংশ পাঠ্যবই এখনো সরবরাহ করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। এতে নতুন বছরের শুরুতে মাধ্যমিকের সব শিক্ষার্থীর হাতে সব পাঠ্যবই পৌঁছাবে কি না—সে নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। তবে প্রাথমিকের শতভাগ বই সরবরাহ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার (২৪ ডিসেম্বর) এনসিটিবির বিতরণ নিয়ন্ত্রক মোহাম্মদ মতিউর রহমান খান দ্য ডেইলি ক্যাম্পাসকে পাঠানো এক তথ্যে চিত্রে এ তথ্য জানা যায়।

এনসিটিবির সূত্র জানায়, আগামী বছর বিনা মূল্যে বিতরণের জন্য প্রাথমিক স্তরে মোট ৮ কোটি ৫৯ লাখের বেশি এবং মাধ্যমিক স্তরে ২১ কোটি ৪৩ লাখের বেশি কপি পাঠ্যবই ছাপানো হচ্ছে। বিদায়ী বছরের তুলনায় এবার পাঠ্যবইয়ের সংখ্যা কিছুটা কম। ফলে নতুন বছরের শুরুতেই প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের হাতে সব বই পৌঁছানো নিশ্চিত হয়েছে।

তবে মাধ্যমিক স্তরের সরবরাহের ক্ষেত্রে শ্রেণিভেদে ছবিটা ভিন্ন। পরিসংখ্যান অনুযায়ী, নবম শ্রেণির বই সরবরাহে অগ্রগতি তুলনামূলকভাবে ভালো থাকলেও সপ্তম ও অষ্টম শ্রেণিতে গতি বেশ ধীর।

নবম শ্রেণিতে মোট ৫ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ২৮টি বইয়ের মধ্যে সরবরাহ সম্পন্ন হয়েছে ৬৮.১৪ শতাংশ। ষষ্ঠ শ্রেণিতে বরাদ্দকৃত ৪ কোটি ৪৩ লাখ ১৭ হাজার ৫০৯টি বইয়ের মধ্যে ৬৬.৩৫ শতাংশ বই পৌঁছালেও সপ্তম শ্রেণিতে সরবরাহের হার মাত্র ৩১.০৩ শতাংশ। সবচেয়ে পিছিয়ে আছে অষ্টম শ্রেণি; এখানে ৪ কোটি ২ লাখের বেশি বইয়ের বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৯.৮৬ শতাংশ বই সরবরাহ করা সম্ভব হয়েছে।

ইবতেদায়ি ও কারিগরি অংশের সরবরাহেও ব্যবধান রয়েছে। ইবতেদায়ি স্তরের জন্য বরাদ্দকৃত ৩ কোটি ১১ লাখ ১৯ হাজার ৩৪৭টি বইয়ের মধ্যে সরবরাহ হয়েছে ৯৩.২৭ শতাংশ। তবে মুদ্রণ ও বাঁধাইয়ের কাজ প্রায় ৯৪.৬৯ শতাংশের কাছাকাছি সম্পন্ন হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

৮ম শ্রেণির ৬৭ শতাংশ বই প্রস্তুত হয়নি, প্রাথমিকের শতভাগ সরবরাহ

আপডেট সময় ০৪:২০:৩১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫